কৃষক থেকে ভোক্তা:
মুরগির উৎপাদন খরচ ১৬০, বিক্রি ২৫০ টাকা
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের বিভিন্ন খামারের খরচ ও বাজারদর অনুসন্ধান করে জানা যায়, একটি ব্রয়লার মুরগি বিক্রির উপযুক্ত করতে ২৮-৩২ দিন সময় লাগে। এ সময় একটি মুরগির ওজন হয় গড়ে ১ হাজার ৮০০ গ্রাম হয়। প্রতি বস্তা মুরগির খাদ্যের দাম ৩ হাজার ৬৫০ টাকা।
২৮-৩২ দিনে একটি মুরগি আড়াই কেজি খাবার খায়। প্রতি কেজি খাবার ৭৩ টাকা হলে আড়াই কেজি খাদ্যের দাম পড়ে ১৮২ টাকা। বর্তমান বাজারে একটি ব্রয়লার মুরগির বাচ্চার দাম ৮০ টাকা। শ্রমিক খরচ, বিদ্যুৎ বিল, মেডিসিন ও অন্য খরচসহ গড়ে প্রতিটি মুরগির পেছনে খরচ দাঁড়ায় ২০-২৫ টাকা। এ হিসাব করলে গড়ে ১৮০০ গ্রামের একটি মুরগির উৎপাদন খরচ দাঁড়ায় ২৮৭ টাকা, যা কেজি হিসাবে পড়ে ১৬০ টাকা। তবে কিছু খামারে মুরগির বাচ্চা বেশি মারা গেলে এর খরচ কিছুটা বাড়ে। কিন্তু খামারি থেকে ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকা বা তারও বেশি।
উপজেলার ঢৌহাখলা ইউনিয়নের চুরালী গ্রামের এম এম হাসান পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে আমার খামারে ৫২০টি ব্রয়লার মুরগি ছিল। গত মাসে ৫৬ টাকা করে বাচ্চাগুলো কিনেছি ২৯ হাজার ১২০ টাকায়। ৩ হাজার ৬৫০ টাকা দরে ২১ বস্তা খাবার দিয়েছি। যার দাম পড়েছে ৭৬ হাজার ৬৫০ টাকা। মেডিসিন সাড়ে ৩ হাজার টাকা, তুষ ৩ হাজার টাকা, বিদ্যুৎ বিল ১৫০০ টাকা, লেবার খরচ ৫০০০ হাজার টাকা। মোট খরচ ১ লাখ ১৮ হাজার ৭৭০ টাকা। আবার ৫০টি মুরগি মারা যায়। বাকি ৪৭০টি মুরগির ওজন গড়ে দাঁড়ায় ১৫০০ গ্রাম। গড়ে একটি মুরগির পেছনে খরচ পড়ে ২৫২ টাকা, যা কেজি হিসাবে হয় ১৬৮ টাকা।’
রফিকুল আরও বলেন, ‘গত দেড় মাস ব্রয়লার মুরগির ব্যবসা করে কিছু টাকা লাভের মুখ দেখেছি। এবারের মুরগিগুলো ২১৪ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন শেড খালি খালি হয়ে আছে। ১০ দিন আগেই বাচ্চার বুকিং দিয়ে রেখেছি। কিন্তু বাচ্চা পাচ্ছি না। কোম্পানিগুলো বলছে বাচ্চার উৎপাদন কম। বাজার মূল্য ৬০-৬২ টাকা হলেও তা বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা করে। এবার যদি মুরগির বাচ্চা পাই, তাহলে ঈদে মুরগির দাম আরও বাড়ার সম্ভাবনা আছে।’
নন্দীগ্রামের এক খামারি বলেন, ‘মূলত মুরগির বাচ্চার সংকটের কারণেই ব্রয়লার মুরগির দাম বেড়েছে। কোম্পানির মালিকরা কৃত্রিম সংকট সৃষ্টি করে আমাদের মতো খামারির কাছ থেকে ব্যবসাটা তুলে নিবে। এমনটাও হতে পারে, কোম্পানির মালিকরা খামারিদের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা করবে। যেমন, আমাদের খামারে আমরা মুরগি লালনপালন করবো। তারা আমাদের মাসিক বেতন দেবে বা লালনপালন করার খরচ দেবে। মাস শেষে তারাই বিক্রি করে লাভের কিছু অংশ আমাদের দেবে। বাকিটা কোম্পানি মালিকরা নিয়ে যাবে। এমনটাই হবে, এখন শুধু সময়ের ব্যাপার। কারণ এত টাকা খরচ করে আমরা এ ব্যবসা করতে পারবো না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












