মুবারক হো- মহামহিমান্বিত আযীমুশ শান ৯ই রমাদ্বান শরীফ! মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে অনন্য জামিউল মাক্বামাত, জামিউল আলক্বাব, আল মানছূর, সাইয়্যিদুনা ইমাম হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
উনার মহিমান্বিত, মহাপবিত্র বিলাদত শরীফ দিবস তথা ওয়ারাউল ওয়ারা, ওয়ারাউল ওয়ারা মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ।
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ আশির, ১৩৯১ শামসী সন , ২০ মার্চ, ২০২৪ খ্রি:, ০৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
পবিত্র মাহে রমাদ্বান শরীফ কি করে শাহরুল্লাহ হলো? শাহরুল্লাহ অর্থ স্বয়ং খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার মাস। সুবহানাল্লাহ! কিন্তু তা কেন? এই উম্মাহর কাছে তার তাৎপর্য কী? মূলতঃ এই মহান মাসে যমীনে তাশরীফ মুবারক নিয়েছেন মহান আল্লাহ পাক উনার, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অর্থাৎ উনাদের সর্বশ্রেষ্ঠ খলীফা- সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
হিজরী বছর উনার ৯ম মাস তথা পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার মহিমান্বিত ৯ তারিখ মুবারকে রাত ৯ ঘটিকায় সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি বেমেছাল মহাশানে, বেমেছাল কুদরতীভাবে, মহামহিমান্বিতভাবে, মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদের হাত মুবারক তথা অঙ্গপ্রত্যঙ্গ মুবারক মহান আল্লাহ পাক উনার কুদরতী অঙ্গপ্রত্যঙ্গ মুবারক হয়ে যান। যদি তাই হয়ে থাকে তাহলে যিনি খলীফাতুল উমাম আলাইহিস সালাম; তিনি যে মাস মুবারকে মহাসম্মানিত মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন, সেই মহাসম্মানিত মহাপবিত্র রমাদ্বান শরীফ মাস উনাকে মহান আল্লাহ পাক তিনি উনার নিজের মাস হিসেবে ঘোষণা মুবারক করবেন- এটাই তো খুব স্বাভাবিক। মূলতঃ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি শুধুমাত্র মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু অংালাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া বাকী সব মর্যাদা-মর্তবা মুবারক ও নিয়ামত মুবারক সমূহের মালিক। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
বেমেছাল মর্যাদা-মর্তবা মুবারকের কারণে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি হলেন মাশুক। আর মহান আল্লাহ পাক তিনি স্বয়ং এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আশিক। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলত সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র ঈদে বিলাদত শরীফ যথাযথ পালন ব্যতীত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ-ই পালন সম্ভব নয়। মহিমান্বিত পবিত্র সাইয়্যিদে ঈদে বিলাদতে খলীফাতুল উমাম উনার বরকত মুবারকেই পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের কুওওয়াত ও রহমত মুবারক হাছিল হয়। তাই সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারকই হচ্ছেন পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনারও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ। বরং তার চেয়েও ভাষাহীন কল্পনাতীত বেশি, ওয়ারাউল ওয়ারা, ওয়ারাউল ওয়ারা। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি মুসলমানদের ইহসান করেছেন, কাফির-মুশরিকদের ষড়যন্ত্রসমূহের মূলেরও মূল নস্যাৎ করার মাধ্যমে। কাফির-মুশরিকদের শত শত বছরের ষড়যন্ত্রের কূট ছকের পাশাপাশি সম-সাময়িক যুগে সিআইএ, র’, মোসাদ, এমআই সিক্স এর কঠিন চক্রান্ত উদঘাটনের মাধ্যমে। মুসলমানকে সচেতন ও সক্রিয় করার পাশাপাশি হিকমত অবলম্বনের মাধ্যমে কাফির-মুশরিকদের নাস্তানাবুদ করে। সাথে সাথে মুসলমানদের দ্বীনি আমল এবং দুনিয়াবী ভালাই ও শৃঙ্খলার মধ্যে আনয়নের প্রত্যয়ে। মূলতঃ এতদউদ্দেশ্য উনার অহর্নিস অভিপ্রায় ও ব্যাকুলতা উনার দরদমাখা উৎকণ্ঠা ভাষায় বর্ণনার অসম্ভব।
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি উক্ত পবিত্র আয়াত শরীফ উনার হুবহু মিছদাক। যে পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কী উম্মতের চিন্তায় নিজেকে বিলীন করে দিবেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পাশাপাশি উল্লেখ্য, পবিত্র আয়াতুল কুরছি শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার অনুমতি ব্যতিরেকে কে সুপারিশ করতে পারবে? বলাবাহুল্য, এই সুপারিশ করার ক্ষমতা মহান আল্লাহ পাক তিনি বেমেছালভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া মুবারক করেছেন। ঠিক সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনিও উনার কাছে বেমেছাল সুপারিশ করার ক্ষমতা সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাকে হাদিয়া মুবারক করেছেন। এছাড়া স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে শাফায়াতে কুবরা উনার ধারাবাহিকতা হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! কাজেই মুরীদ মু’তাকিদ মাত্রই এ সুমহান নিয়ামত, রহমতের সম্যক গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং সর্বোচ্চ হুসনেযন ও মুহব্বত পোষণের সাথে সাথে সর্বোচ্চ খিদমতের আঞ্জাম দেয়ার কোশেশে মশগুল থাকতে হবে। ইনশাআল্লাহ!
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে, আমাদের প্রাণের আক্বা মামদূহ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক উছীলায় খুলুছিয়াতের সাথে তা করার তাওফীক্ব দান করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












