মুত্তাকী আল্লাহওয়ালা হতে পারলে কুদরতী রিযিকের ফায়সালা হয়ে যায়
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুল আরবিয়া আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- মুত্তাকী আল্লাহওয়ালা হতে পারলে কুদরতী রিযিকের ফায়সালা হয়ে যায়। মানুষতো মুত্তাকী হতে চায় না বরং দুনিয়াদার হয়ে দুনিয়াদারীকে প্রাধান্য দেয়। খুব অল্প সংখ্যক লোক আছে যারা দুনিয়াদারী ছেড়ে দ্বীনদারীকে প্রাধান্য দেয়। এমন লোকদের জন্যই দুনিয়া আখিরাতে সুসংবাদ। এমন লোকরাই ইহকাল পরকাল উভয় জগতে কুদরতী রিযিকের মধ্যে থাকবে। যারা মনে করে ইহুদী-নাছারা-মুশরিক দুনিয়াদারদের গোলামী করলে ফায়দা হবে সেটা তাদের অজ্ঞতা মূর্খতা ছাড়া কিছুই নয়। বলখের বাদশাহ বলে পরিচিত হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি তিনি বাদশাহী ত্যাগ করে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত মারিফাত হাসিল করার জন্য ওলীআল্লাহ উনার দরবারে গোলামীর জিন্দেগী বেছে নিয়েছিলেন। কথিত শাসক হারুনুর রশীদের এক সন্তান শাহী প্রাসাদ ত্যাগ করে মুত্তাকী আল্লাহওয়ালা হয়ে থাকার পথ অবলম্বন করেছিলেন।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- মুত্তাকী আল্লাহওয়ালা হবার জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যে ত্যাগ বা কুরবানী বিসর্জন দিয়েছেন তার নজির উম্মতের আর কারো মাঝে পাওয়া যায় না এবং যাবেও না। উনারা মুত্তাকী আল্লাহওয়ালা হবার জন্য সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রুজু হয়েছিলেন। উনার জন্য জান-মাল সমস্ত কিছু কুরবান করে দিয়েছিলেন। উনাদের অনুসরণ-অনুকরণে বর্তমানেও যদি কোন মুসলমান হক্কানী রব্বানী মুর্শিদে কামিল উনার নিকট বাইয়াত গ্রহণ করে, উনার ছোহবত মুবারক ইখতিয়ার করে দুনিয়াদারী ছেড়ে ওলীআল্লাহ উনাদের পবিত্র দরবারে গোলামীর পথ বেছে নেয় সেটাই হবে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম সিদ্ধান্ত। পিতা-মাতা অভিভাবকসহ অন্যান্য সকলের জন্য দায়িত্ব কর্তব্য হলো- মুত্তাকী আল্লাহওয়ালা হতে আগ্রহী ব্যক্তিকে সহযোগিতা করা, সাহায্য করা, উৎসাহ উদ্দীপনা দেয়া।
সবাইকে মুত্তাকী আল্লাহওয়ালা হবার জন্য বেশী বেশী যিকির আযকার ছোহবত মুবারক ইখতিয়ার করার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।