স্থাপত্য-নিদর্শন
মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত অনন্য নিদর্শন ঐতিহাসিক খান মুহম্মদ মৃধা মসজিদ
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
মসজিদটির অবস্থান পুরান ঢাকার আতশখানায়। লালবাগ কেল্লার মেইন গেট থেকে গলি দিয়ে পাঁচ মিনিট হাঁটলেই চোখে পড়বে মসজিদটি। এখানে আসলেই মসজিদটির নান্দনিক নির্মাণশৈলী দেখে যে কারো চোখ আটকে যেতে বাধ্য। লাল ইট আর চুনাপাথরের মিশ্রণে স্থাপনাটির রঙ অনেকটা পোড়া মাটির মতো। মাটি থেকে প্রায় ১৭ ফুট উঁচু স্থাপনাটি দূর থেকে দেখে যে কারো মনে হবে স্থাপনাটি পোড়ামাটির তৈরি। বাংলাদেশ প্রতœসম্পদ অধিদফতরের নিয়ন্ত্রণাধীন পুরাতন ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত খান মুহম্মদ মৃধার এ ঐতিহাসিক নিদর্শন আজো জমজমাট মুসল্লিদের পদচারণায়। এ এলাকার অলিগলিতে অনেক মসজিদ থাকার পরও বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এ মসজিদে নামায আদায় করতে আসেন।
মসজিদের চারপাশজুড়ে অনেক খোলা জায়গা। মুসল্লির চাপ থাকলে সেখানে চাটাই বিছিয়ে নামায আদায়ের ব্যবস্থা আছে। কিন্তু জুমুয়ার দিনে মূল মসজিদ ও এর চারপাশ ভরেও জায়গা হয় না অনেক মুসল্লির। তাই বাইরের প্লাটফর্মের নিচের খোলা জায়গা, অযুখানার সামনের জায়গা ভরে সামনের সড়কে দাঁড়িয়েও অনেকে নামায আদায় করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, ১৭০৪-১৭০৫ খৃ: ঢাকার প্রধান কাজী খান মুহম্মদ এবাদউল্লাহর নির্দেশে খান মুহম্মদ মৃধা এ মসজিদটি নির্মাণ করেছিলেন। প্রায় ১৭ ফুট উঁচু প্লাটফর্মের ওপর বানানো হয়েছিল মসজিদটি।
মসজিদটির উত্তর-পূর্ব কোণে স্থানীয়দের সহযোগিতায় নির্মিত হয়েছে একটি অযুখানা। অযুখানার পাশেই আছে একটি পরিত্যক্ত কুয়া। আগে এ কুয়া থেকেই মসজিদের পানি সরবরাহ করা হতো। মসজিদ আর মাদরাসা ছাড়া বাকি অংশ উন্মুক্ত। ধারণা করা হয়, এখানেই শিক্ষার্থীদের পাঠদান করা হতো। আর নিচের ঘরগুলো ছিল থাকার জায়গা। সূত্র: ইন্টারনেট।
-মুহম্মদ নাঈম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












