হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা:
মুখোমুখি জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্ররা
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা। এটি দলের সর্বসম্মত সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।
অপরদিকে, এর প্রতিবাদে নগরে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টির নেতাদের ক্ষমা চাইতে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একইসঙ্গে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর মধ্য দিয়ে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখোমুখি অবস্থানের বিষয়টি সবার সামনে এলো।
জাতীয় পার্টির বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের দলের দুই কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এখন তাদের আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। তারা কোনোভাবেই আওয়ামী লীগের দোসর নয়। তারপরও মিথ্যা অপবাদ দিয়ে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে পোস্ট দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যে ঘোষণা দিয়েছেন, তা তাদের জন্য অপমানজনক। এজন্য হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের ওপর থেকে মিথ্যা অপবাদ তুলে না নেওয়া পর্যন্ত হাসনাত-সারজিসকে রংপুরে আসতে দেবেন না তারা।
অপরদিকে, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে নগরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। পরদিন মঙ্গলবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রতিনিধিরা। তারা জাতীয় পার্টির এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায় রংপুরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রহমত আলী ও আশিকুর রহমান প্রমুখ। দুই পক্ষের এমন ঘোষণায় রংপুরে চলছে উত্তেজনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)