মুখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মুখের উপর টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে রনজিৎ রায় (৮৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার ছেলে ঝন্টু রায়কেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, নিহত রনজিৎ রায়ের ছেলে বাবু রায় উরফি গ্রামে মালোপাড়া ব্রিজের উপর বসে ছিল। এ সময় বাবু ওই ব্রিজের উপর থাকা মিল্টন খাঁর মুখের উপর টর্চ লাইটের আলো ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে বাবুকে চড় মারে মিল্টন।
পরে বাবু বাড়িতে গিয়ে বাবা নিহত রনজিৎ রায় ও তার অপর ভাইকে ডেকে নিয়ে আসে। পরে তারা বাবুকে মারার কারণ জানতে চাইলে মিল্টন ও তার লোকজনের সাথে বাকবিত-া হয়।
এর জের ধরে মিল্টন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রনজিৎ রায় ও তার ছেলেদের উপর হামলা চালায়। এ সময় রনজিৎ রায় ও ঝন্টু রায়কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রনজিৎ রায়কে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম হাসপাতালে ছুটে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)