মুখে ক্ষত হওয়ার কারণ
১। জিহ্বা বা মুখ গহ্বরের ভেতরে কামড় বা ব্রাশের আঘাত।
২। ভাঙা দাঁত বা কৃত্রিম দাঁতের অমসৃণ অংশের ঘর্ষণে কেটে যাওয়া।
৩। মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা।
৪। গর্ভাবস্থায়, বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তন।
৫। কিছু ওষুধ যেমন বেটা ব্লকার, এনালজেসিক ইত্যাদির পার্শ্বপ্রতিক্রিয়া।
৬। বংশগত কারণ।
৭। এলার্জির কারণ।
৮। রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এইডসের মতো রোগে।
৯। অপুষ্টি, ভিটামিন বি–১২ অথবা আয়রনের ঘাটতি।
১০। অনিদ্রা, বদ হজম বা কোষ্ঠকাঠিন্য।
১১। অতিরিক্ত মসলা, চিনি, ফার্স্ট ফুড, গরম খাবার খাওয়া।
১২। ভাইরাস ও ছত্রাকের সংক্রমণ।
১৩। মুখের যত্নে অবহেলা।
মুখের নানাবিধ আলসার
অ্যাপথাস আলসার: খুব পরিচিত ও যন্ত্রণাদায়ক এমন ক্ষত মুখের যেকোনো জায়গায় হতে পারে। তবে জিহ্বার পাশে ও ঠোঁটের বা গালের ভেতরের অংশে এটা বেশি হয়। বৃত্তাকার ছোট হলুদাভাব সাদা বর্ণের ক্ষতটি গাঢ় লাল বর্ণের সীমানা দিয়ে আবদ্ধ থাকে। এ সমস্যায় খেতে, দাঁত ব্রাশ করতে, এমনকি কথা বলতেও কষ্ট হয়। এই আলসার ৭ থেকে ১০ দিনের মধ্যে ভালো হয়ে যায়।
ছত্রাকের সংক্রমণ: যেকোনো বয়সেই, বিশেষ করে শিশুদের মুখের মধ্যে জিহ্বা বা অন্য কোথাও সাদা প্রলেপের মতো অনেকটা ব্যথাহীন ক্ষত দেখা যায়। এমন ক্ষতের অন্যতম বৈশিষ্ট্য হলো একটু ঘষা দিলে সাদা প্রলেপটি উঠে লাল বর্ণের ক্ষত দেখা যায়। মুখের যত্নে অবহেলা থেকে এ সমস্যা হয়। সঠিক যত্নে এবং চিকিৎসকের পরামর্শে ছত্রাকরোধক ওষুধে এমন ক্ষত থেকে পরিত্রাণ পাওয়া যায়।
হরমোনে তারতম্য: বয়সের বিভিন্ন পর্যায়ে হরমোনে পরিবর্তনের সময় মুখে ক্ষত দেখা যেতে পারে।
ক্যানসার: মুখের ক্যানসারের জন্য বেশ কিছু কারণকে দায়ী করা হয়। মূলত অবহেলিত মুখের ঘা থেকেই ক্যানসারের জন্ম হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমে আমাদের দেশেই শতভাগ সফল চিকিৎসা হয়।
মনে রাখতে হবে, মুখের যেকোনো ক্ষত বা অ্যালসার ১৪ দিনের বেশি রয়ে গেলে অবশ্যই অনুমোদিত দাঁতের চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।