মিয়ানমারে সংঘাত: ভারী গোলার শব্দে টেকনাফে আতঙ্ক
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং সামরিক বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে এপারে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং সীমান্তে।
দুপুরে বিকট শব্দে আতঙ্কে উঠান থেকে ভয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন বলে জানান টেকনাফ পৌরসভার সীমান্তে বাসিন্দা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘দুপুরে বাড়ির উঠানে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দে মাটি কেঁপে ওঠে। পরে বুঝতে পারি, এটি মিয়ানমারের গোলার শব্দ, এপারে পাওয়া যাচ্ছে। পরপর দুটি বড় বিকট শব্দ পাওয়া যায়। এতে আমার মতো আশপাশের লোকজন আতঙ্কের মধ্যে আছেন। ’
শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দুপুরে দ্বীপে বিকট শব্দ পাওয়া গেছে। পরপর দুটি শব্দ শুনেছি। তখন আমি সীমান্ত সড়কের পাশে ছিলাম। মনে হয়েছে নাফ নদ কেঁপে উঠেছে।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যংয়ের ইউপি সদস্য শাহজালাল বলেন, এপারে ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে মিয়ানমারের গোলার বিকট শব্দ পাওয়া গেছে। আবারও কয়েকদিন ধরে সীমান্তে থেমে থেমে গোলার শব্দ পাওয়া যাচ্ছে।
এদিকে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষের ঘটনায় টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জরপাড়া, হ্নীলা মৌলভিপাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া এলাকায় সীমান্তে ওপারে থেমে থেমে গুলি ও মর্টার শেলের শব্দ পাওয়া গেছে। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্ব দিকে মিয়ানমারের শিলখালী, নাফপুরা গ্রামে গৃহযুদ্ধ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় নাফ নদে বিজিবি ও কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)