মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নতুন করে নৃশংসতা চলছে
মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে, প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী পরিচালিত নতুন সহিংস ও ধ্বংসাত্মক অভিযান চলছে। এই অভিযানে ব্যাপক হারে অপরাধ সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্রের বরাতে জানা যায়, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম নাগরিকদের গণহত্যা এবং তাদের সম্পত্তি পোড়ানোর ঘটনা।’ ‘সাম্প্রতিক দিনগুলোতে সেখানে যুদ্ধের কারণে হাজার হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ জানায়, ‘প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্যাটেলাইট ইমেজ থেকে সংগ্রহ করা তথ্য ইঙ্গিত দেয় যে রাখাইনের বুথিডং শহর কার্যত পুড়িয়ে ফেলা হয়েছে।’
লিজ আরো জানায়, ‘বুথিডং শহর পুড়িয়ে দেয়ার সপ্তাহখানেকের মধ্যে জাতিসংঘ মানবাধিকার দফতরের মিয়ানমার বিষয়ক দল আরাকান আর্মি এবং রাখাইন রাজ্যে বৌদ্ধ সেনাবাহিনীর দ্বারা রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর চালানো বিমান হামলা, ড্রোন আক্রমণ এবং নতুন আরো হামলার তথ্য নথিভুক্ত করেছে।’
সে বলেছে, তার দফতর পলায়নরত নিরস্ত্র গ্রামবাসীর ওপর গুলি চালানো, একাধিক গুমের ঘটনা এবং বসতবাড়ি পুড়িয়ে দেয়ার তথ্য পেয়েছে এবং চারটি শিরচ্ছেদের ঘটনা নিশ্চিত করেছে।
মূলত কয়েক দশক ধরেই মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর জাতিগত নিধনযজ্ঞ চলছে। আর, কঠোর এবং বৈষম্যমূলক বিধিনিষেধ প্রয়োগ করেছে। এখন আবার নতুন করে মুসলিম নিধনে মেতে উঠেছে বৌদ্ধ জান্তারা। বৌদ্ধ সন্ত্রাসীদের নির্যাতনে অনেক রোহিঙ্গা নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। সেরকমই একজন ভুক্তভোগী বলেন, আমার মত হাজার হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক আমরা সংঘর্ষ এড়াতে নিরাপদে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু, আরাকান আর্মি আমাদের বাধা দেয়।
এই ভুক্তভোগী ব্যক্তি আরো বলেন, আরাকান আর্মির সদস্যরা জীবিত ব্যক্তিদের ওপর নির্যাতন করে এবং শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে চাঁদা আদায় করে।
উল্লেখ্য, মিয়ানমারের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে, ২০১৭ সালের আগস্টে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার জেলায় পালিয়ে আসে। বর্তমানে, রাখাইন রাজ্যে আনুমানিক ৬ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
যদিও তারা কয়েক প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করছে। তার পরও দেশটির সরকার তাদেরকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে এবং তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।