সম্পাদকীয় আল ইহসান শরীফ
মিয়ানমারের মাদক ঠেকাতে জোরদার কূটনৈতিক বাধ্যবাধকতা প্রয়োগ করতে হবে
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২২ মে, ২০২৪ খ্রি:, ০৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, মিয়ানমারের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশকে টার্গেট করে গড়ে উঠেছে ভয়ংকর এ মাদক তৈরির ২৫টি ছোট কারখানা।
এসব কারখানার মাদক চা পাতা, আচারের প্যাকেট এমনকি মাছে ব্যবহৃত বরফের আড়ালে টেকনাফ-উখিয়ায় পুরোনো ইয়াবা পাচারের রুট দিয়ে পাচার হয়ে দেশে আসছে। পরে তা ঢাকাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইয়াবার চেয়ে দামি ও ভয়ংকর এ মাদক কারবারের নিয়ন্ত্রণ ইয়াবা গডফাদাররাই করছে বলে জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারে পানি এবং স্থল সীমান্ত রয়েছে ২৭০ কিলোমিটারের বেশি। এর মধ্যে স্থল সীমান্তই বেশি। স্থল সীমান্ত এলাকার অধিকাংশ দুর্গম হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকে না। আর এ সুযোগে মিয়ানমার থেকে সহজে দেশে ঢুকছে এসব মাদক।
আন্তর্জাতিক অপরাধ বিষয়ে যারা খোঁজখবর রাখেন, তাদের জানা আছে, কোনো দেশে সহিংস অস্থিরতা চললে, সেখানে স্মল আর্মস বিক্রি, মাদক চোরাচালান ও নারী পাচারের ঘটনাগুলো বেড়ে যায়। মিয়ানমারের বিদ্রোহীদের লড়াই চালানোর জন্য অস্ত্র দরকার। অস্ত্র সংগ্রহের জন্য অর্থ দরকার। সেই অর্থ পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো মাদক চোরাচালান। সে কাজটিই করে চলেছে মিয়ানমারের বিদ্রোহীরা।
সমস্যা আরও আছে। যেহেতু বিশাল অঙ্কের অর্থের লেনদেন হয় এই কাজে, সেহেতু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অংশের সঙ্গে অর্থের বিনিময়ে আপসরফা করতে চাইতে পারে এই সিন্ডিকেট। তাদের মাদক চোরাচালান তৎপরতার কথা কেউ জানবে না, এ রকম একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা থাকতে পারে তাদের। এই সবকিছু ভেবেই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
আমাদের পুলিশ বিভাগে মাদক চোরাকারবারিদের তালিকা রয়েছে। সেই তালিকায় মাঝে মাঝে যোজন-বিয়োজন হয়। সীমান্ত এলাকার মানুষের মধ্যে চোরাচালানের যে প্রবণতা আছে, তার সঙ্গে কারা যুক্ত থাকে, তারও অনেক কিছু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অজানা নয়। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে চোরাকারবারিদের অপতৎপরতা কখনো কখনো দৃষ্টির অগোচরে থেকে যায়।
ইয়াবা কিংবা আইস দুটোই মারাত্মক ক্ষতিকর মাদক। এসব মাদকে যেসব তরুণ আসক্ত হয়ে পড়ে, তাদের জীবনই শুধু নষ্ট হয় না, পুরো পরিবার ধ্বংস হওয়ার উপক্রম হয়। সমাজেও এর বড় ধরনের প্রভাব পড়ে। কিশোর ও তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা তৈরি করে। ফলে চলতি বছরের প্রথম চার মাসে দেশে ৬৬ কেজি আইস বা ক্রিস্টাল ম্যাথ উদ্ধার হওয়ার ঘটনা দুশ্চিন্তাই তৈরি করে। জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) বলেছে, বাজারে যত মাদক ঢোকে, তার মাত্র ১০ শতাংশ উদ্ধার করা হয়। সে ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, উদ্ধার হওয়া মাদকের চেয়ে সেবন করা মাদকের পরিমাণ ৯ গুণ বেশি।
যেখানে পানি ও স্থলসীমান্তে সার্বক্ষণিক পাহারা দিয়ে থাকে আমাদের সীমান্তরক্ষীরা, সেখানে এসব মাদক কীভাবে দেশের ভেতরে ঢোকে? সে ক্ষেত্রে সরকারের প্রথম ও প্রধান কর্তব্য হলো সীমান্ত পথে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন অভিযানে কাজ হবে না। সার্বক্ষণিক নজরদারি থাকতে হবে।
সীমান্তবর্তী এলাকার মিয়ানমার অংশে ইয়াবা তৈরির কারখানাগুলো নিষ্ক্রিয় করা এবং এ দেশে ইয়াবা অনুপ্রবেশ রোধে বাংলাদেশ-মিয়ানমার আলোচনার মাধ্যমে কার্যকর কূটনৈতিক বাধ্যবাধকতা প্রয়োগ একান্ত প্রয়োজন।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা কার্যকর করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












