মিশরে পুনরায় চালু হলো ৭৫৫ বছরের প্রাচীন মসজিদ
সংস্কারের পর ৭৫৫ বছরের প্রাচীন এক মসজিদ পুনরায় খুললো মিশর। গত সোমবার (৬ জুন) রাজধানী কায়রোতে সবার জন্য উন্মুক্ত হয় ‘আল জহির বেইবারস’ মসজিদের দরজা। খবর রয়টার্সের।
১২৬৮ সালে মামলুক বংশের সুলতান আল জহির বেইবারস আল বুন্দুকদারি নির্মাণ করেন এই ইসলামী স্থাপনা। ৩ একর জায়গার ওপর নির্মিত মসজিদটি অনিন্দ্য কারুকার্য সম্বলিত। এককালে স্থাপনাটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাতে একটা সময় ছিল সাবান তৈরির কারখানা আর বেকারিও।
২০০৭ সালে কাজাখস্তানের অর্থ-সহযোগিতায় শুরু হয় মসজিদের সংস্কার। যে কাজ ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। তিন বছর পর মিশরের পর্যটন বিভাগের অর্থায়নে আবারও কাজ শুরু হয়। ঐতিহাসিক মসজিদের নতুন আয়োজনে উপস্থিত ছিলেন মিশর ও কাজাখস্তানের গ্র্যান্ড মুফতি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।