মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় দখলদার সন্ত্রাসী ইসরায়েল
কায়রোতে নিযুক্ত দখলদার ইসরায়েলের সাবেক সন্ত্রাসী রাষ্ট্রদূত ডেভিড গভরিন মিশরকে শান্তি চুক্তি লংঘনের জন্য অভিযুক্ত করেছে। একইসঙ্গে মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছে সে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা।
একটি সাক্ষাৎকারে গভরিন দাবি করেছে, মিশর সামরিক বর্ধনে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করছে এবং এই সামরিক সংযুক্তি শান্তি চুক্তির লংঘন। গভরিন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মিশরে দখলদার ইসরায়েলের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছিলো এবং নভেম্বর ২০২১ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেওয়ার আগে মরক্কোতে দখলদার ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত ছিলো।
গভরিন অভিযোগ করে বলেছে, এতে কোন সন্দেহ নেই যে মিশর শান্তি চুক্তির সামরিক সংযোজন লঙ্ঘন করছে। সে আরও সতর্ক করে বলেছে, মিশর তার দুর্বল অর্থনীতি এবং বাহ্যিক হুমকির অনুপস্থিতি সত্ত্বেও সামরিক সক্ষমতায় প্রচুর বিনিয়োগ করছে। সে বলেছে, সুয়েজ খালের পূর্বে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে যথেষ্ট বিনিয়োগ রয়েছে মিশরের। ইসরায়েলকে অবশ্যই মিশরের সামরিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে এবং ভাল উদ্দেশ্য বা ভাগ করা স্বার্থের উপর নির্ভর করতে হবে না। এগুলো দ্রুত পরিবর্তন হতে পারে।
মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ১৯৭৯ সালের ২৬ মার্চ শান্তিচুক্তি করে মিশর ও ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ওয়াশিংটনে সই হয় শান্তি চুক্তিটি।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।