মিরসরাইয়ে বেড়েছে ডাল চাষ, ভালো ফলনের আশা
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মিরসরাই উপজেলায় এবার ব্যাপকভাবে ডাল চাষ করেছেন কৃষকেরা। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন তারা। অনেকে জমি থেকে ডাল তুলে বাড়ি নিয়ে গেছেন। প্রতি বছর ভালো লাভ হওয়ায় দিন দিন চাষের পরিধি বাড়ছে। এক ফসলি জমির ফসল কাটার পর খালি পড়ে থাকে। সেই খালি জমিতে মুগ ডাল চাষ করা হয়। স্থানীয় বাজারগুলোতে ডালের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানা গেছে।
সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় দেখা গেছে, চরের জমিগুলোতে ডাল আর ডাল। বাতাসে মুগ ডালের লতাগুলো দুলছে। অনেক কৃষক ডাল তুলে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে ডাল তুলছেন।
দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর এলাকার চাষি জানে আলম বলেন, আমি প্রায় ২০ বছর ধরে অন্য ফসলের পাশাপাশি বিভিন্ন ডালের চাষ করে আসছি। প্রতি বছরই ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে থাকি। এবারো ভালো লাভ হবে বলে আশাবাদী।
উপজেলার বড়দারোগাহাট, আবুতোরাব, মিঠাছরা, আবুরহাট বাজারে মুগ ডালের বড় বাজার বসে। স্থানীয়দের পাশাপাশি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহর থেকে পাইকাররা কিনে নিয়ে যান।
স্থানীয়রা জানান, সব ধরনের ডাল লাভজনক। কম খরচে বেশি ফলন পাওয়া যায়। জমিতে তেমন সেচ দিতে হয় না। তবে মাঝে মাঝে আগাছা ছাটাই করতে হয়। তবে ফলন ঘরে তোলার আগে জমিতে বৃষ্টি হানা দিলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ জানায়, চলতি বছর উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় ৬ হাজার ৭৭ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ডাল চাষ হয়েছে। এখানকার মাটি ডাল চাষের বেশ উপযোগী। তাই দিন দিন চাষের পরিমাণ বাড়ছে। কৃষি অফিসের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)