১০০ টি চমৎকার ঘটনা
মিতব্যয়ীতার অনুপম দৃষ্টান্ত
ঘটনা-৩৬
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাদিস ১৩৯১ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
একদিন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি উনার আহলিয়ার নিকট মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। উনার আহলিয়া, উহা বানানোর মতো কোনো ব্যবস্থা নেই বলে জানালেন। কিন্তু তখন থেকে উনার আহলিয়া প্রতিদিনের খরচ হতে একটু একটু করে বাঁচিয়ে রেখে একদিন কিছু মিষ্টি খাবার তৈরি করেন এবং হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে খেতে দেন। তখন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি জানতে চাইলেন যে, সেদিন বলা হলো এধরনের খাবার তৈরি করার ব্যবস্থা নাই তাহলে আজকে কিভাবে সম্ভব হলো? উনার আহালিয়া বললেন, “আসলেই কোনো ব্যবস্থা ছিল না, তবে আপনি যেহেতু ইচ্ছা পোষণ করেছিলেন তাই আমি সংসারের প্রতিদিন খরচ থেকে যতসামান্য যা কিছু সম্ভব তা বাঁচিয়ে জমা করে রাখতে শুরু করলাম। আজকে এতদিন পরে (কোনো কোনো মতে প্রায় ছয় মাস) কিছু জমা হয়েছে যা দিয়ে এ খাবারের ব্যবস্থা করেছি।” সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি খেতে খেতে বললেন, “অভিজ্ঞতায় বুঝা গেল, এই পরিমাণ ভাতা আমরা বায়তুল মাল হতে বেশি নিয়ে থাকি, এটা আমাদের দরকার নেই।” তারপর তিনি ওই পরিমাণ ভাতা গ্রহণ করা কমিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
ইন্তেকালের পূর্বে তিনি উনার সম্মানিতা কন্যা উম্মুল মু’মিনীন হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে বললেন, ‘বায়তুল মালে যা কিছু আছে, আমার ইন্তেকালের পরে তা পরবর্তী খলীফার নিকট জমা দিয়ে দিবেন এবং গত দু’বছরে বায়তুল মাল থেকে যতটুকু ভাতা গ্রহণ করেছিলাম তা অমুক বাগান বিক্রি করে পরিশোধ করে দিবেন। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘উনার ইন্তেকালের পর উনার নিকট কোনো টাকা পয়সা ছিল না। একটি দুধওয়ালী উট, একটা পেয়ালা এবং একজন খাদিম ছিল।’ অন্য বর্ণনায় এসেছে, ‘একটি রুমাল এবং একটি বিছানাও ছিল।’ পবিত্র দ্বীন ইসলাম উনার প্রথম খলীফা এত প্রতাপশালী হওয়ার পরও এই অতি সামান্য মাল-সামানা রেখেই দুনিয়া হতে চিরবিদায় নেন। তিনি মিতব্যয়ীতা, তাক্বওয়া বা খোদাভীতির বিরল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সুবহানআল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৫)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












