মিছিল-মিটিং নেই, তবু রাজধানীতে যানজট
, ০৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত কিছুদিন ধরে নানা দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল-মিটিং ঘিরে রাজধানী ঢাকায় যানজট বেশি দেখা যাচ্ছে। তবে গতকাল নগরের কোথাও তেমন কোনও কর্মসূচি না থাকলেও কিছু কিছু সড়কে যানজট ঠেলেই গন্তব্য পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সরেজমিন ঘুরে দেখা যায়, বিজয় সরণি, ফার্মগেট, কাওরানবাজার, পান্থপথ, গ্রিন রোড, শাহবাগ থেকে সায়েন্সল্যাব,
মগবাজার থেকে বাংলামটর ও গুলিস্তান, পল্টন এলাকায় যানজটে সড়কে গাড়ি আটকে থাকতে দেখা গেছে। যানজটের কারণে এসব এলাকার অনেক যাত্রী হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। এছাড়া আজ কোনও সমাবেশ-বিক্ষোভ না থাকায় পরীবাগ, শাহবাগ, কাঁটাবন হয়ে সায়েন্সল্যাবের দিকে সড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে দেখা গেছে।
বিকাল ৪টার দিকে রাজধানীর মৌচাক থেকে রিকশায় চড়ে শুক্রাবাদ এলাকায় রওনা দিয়েছিলেন বেসরকারি চাকরিজীবী ফেরদৌস। রিকশা নিয়ে মগবাজার হয়ে বাংলামটর ঢুকতেই তাকে পড়তে হয় যানজটের কবলে। যানজট ঠেলে এসে পান্থপথে সড়কে উঠেই পড়েন আরও বিপাকে। বসুন্ধরা শপিং মলের সামনে যানবাহনের জটের কারণে দীর্ঘক্ষণ সিগন্যালে আটকিয়ে থাকতে হয় রিকশায়। পরে উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে দিকে রওনা দেন তিনি।
তিনি বলেন, চারদিকে জ্যাম থাকলে গাড়ি সামনে যাবে কীভাবে? আজকে তো কোনও দাবি-দাওয়ার কর্মসূচি দেখলাম না, তারপরও সড়কে এত যানজট কেন?
তার মতো এ পথে চলাচল করা আরও অনেক যাত্রী জ্যামের কারণে ভোগান্তিতে পড়ার কথা জানান।
এ প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বলেছে, সকাল থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে বিকালে ভিআইপি মুভমেন্টের কারণে কিছু পয়েন্টে অল্প সময়ের জন্য সিগন্যাল আটকে থাকতে হয়েছে। এছাড়া আজ তেমন কোনও যানজট সৃষ্টি হয়নি।
বিকালে শাহবাগ থেকে সায়েন্সল্যাবের দিকে যানবাহনের চাপ কম থাকলেও অফিস ছুটির পর গাড়ির চাপ বেড়ে যায়। শাহবাগ থেকে সায়েন্সল্যাবে হয়ে নিউ মার্কেট ও ধানমন্ডির দিকেও একই চিত্র দেখা যায়।
সন্ধ্যায় এসব এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব- প্রতিটি পয়েন্টে জ্যামের কারণে গাড়ি আটকে থাকতে দেখা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)