রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সন্তানের জন্য নছীহত:

মায়ের দোয়ায় মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভ

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, রাত ৩:২২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, বিকাল ৪:৩৭
মায়ের দোয়ায় মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভ

সাইয়্যিদুনা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার জলীলুল কদর নবী এবং রসূল ছিলেন। পবিত্র তাওরাত শরীফ কিতাব উনার প্রতি নাযিল হয়েছিলো। সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি একবার মনে মনে চিন্তা করলেন, উনার সাথে বেহেশতে সর্বপ্রথম কার সাক্ষাত হবে?
উনাকে দেখার জন্য তিনি মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করলেন, আয় বারে এলাহী! যার সঙ্গে আমার বেহেশতে প্রথম সাক্ষাত হবে আমি ওই লোককে দেখতে চাই! মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনাকে বললেন, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম! আপনি অমুক জায়গায় যান। দেখবেন, সেখানে এক কসাই আছে। তার সঙ্গে বেহেশতে আপনার প্রথম সাক্ষাত হবে এবং সে বেহেশতে আপনার সঙ্গে থাকবে। সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আশ্চর্য হলেন! যে কসাই এমন কী আমল করে, যার জন্য বেহেশতে আমার সঙ্গে থাকার সৌভাগ্য হবে। তিনি কসাই লোকটিকে দেখার জন্য বাড়ি থেকে বের হলেন।
অনেক খোঁজাখুঁজির পর কসাইয়ের দোকানে পৌঁছলেন। সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি কসাইয়ের কাছে নিজের পরিচয় গোপন রাখলেন এবং কসাইয়ের কাজ-কর্ম গভীরভাবে খেয়াল করতে লাগলেন। এভাবে সারাদিন কেটে গেল। কিন্তু সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম কসাইয়ের মধ্যে এমন কোনো আমল দেখলেন না, যার জন্য সে এত বড় মর্যাদা লাভ করতে পারেন। তারপর সন্ধ্যা হলে কসাই বাড়ির দিকে রওনা হলেন। সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি পেছনে পেছনে তার বাড়িতে গেলেন। উদ্দেশ্য হলো, কসাই রাতে বিশেষ কী আমল করেন, তা দেখা। দেখলেন, কসাই লোকটি বাড়িতে গিয়ে নিজ স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলার আগেই বৃদ্ধ মায়ের সেবা-যত্ম শুরু করে দিলেন। প্রথমে মায়ের হাত-মুখ ধুয়ে দিলেন। তারপর মায়ের মুখে খাবার তুলে দিলেন।
সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি কসাইকে জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধ মহিলা কে? কসাই বললেন, উনি আমার মা।
এদিকে বৃদ্ধ মহিলা খাওয়া শেষ করেই মহান আল্লাহ পাক উনার কাছে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ পাক! আমার ছেলেকে আপনি দুনিয়াতে শান্তিতে রাখুন এবং আখিরাতে সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনার সঙ্গে স্থান দিন।
সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি কসাইকে জিজ্ঞেস করলেন, আপনার মা আপনার জন্য যে দোয়া করেন, তা কি কবুল হয়? কসাই বললেন, দোয়ার প্রথম অংশ কবুল হয়েছে, যার জন্য আমি দুনিয়াতে শান্তিতে আছি। আর দোয়ার দ্বিতীয় অংশ কবুল হয়েছে কি না জানি না। কারণ আমার জানা নেই, বেহেশতে সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনার সঙ্গে আমার স্থান হবে কি না।
তখন সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক আপনাকে বরকত দান করুন! মহান আল্লাহ পাক তিনি আপনার মায়ের সেই দোয়াও কবুল করেছেন। আমিই হচ্ছি, মহান আল্লাহ পাক জলীলুল কদর নবী ও রসূল, সাইয়্যিদুনা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম! বেহেশতে প্রথমে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে এবং আমার সঙ্গেই আপনি জান্নাতে অবস্থান করবেন। সুবহানাল্লাহ!

নছীহত:

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, সম্মানিত জান্নাত মায়ের দু’পায়ের নিচে। (সুনানে আন-নাসায়ী)
অন্য হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে, কয়েক প্রকার দোয়া মহান আল্লাহ পাক উনার কাছে নিশ্চিত কবুল হয়। এর মধ্যে একটি হলো, সন্তানের জন্য পিতা-মাতার দোয়া আবার পিতামাতার জন্য সন্তানের দোয়া। প্রত্যেক সন্তানের উচিত পিতামাতার খিদমত করা এবং উনাদের জন্য দোয়া করা। তাহলে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে। মহান আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন বলেই আলোচ্য কসাইকে মহান আল্লাহ পাক একজন জলীলুল কদর নবী এবং রসূল সাইয়্যিদুনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে জান্নাতে থাকার সুসংবাদ দিয়েছেন।
-উম্মু মুযযাম্মিল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ৪৭ মিনিট আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৪৯ মিনিট আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৩ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৩ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৪ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৫ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৫ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৬ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬