ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁস:
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠায় ওসি
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
এক ঝুট ব্যবসায়ীর কাছে গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ম-লের ঘুষ চাওয়ার কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। গত রোববার রাত থেকে কথোপকথনের অডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওটি প্রায় তিন মাস আগের। তখন মাসে পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছে ওসি, না পেয়ে ওই ব্যবসায়ীকে জেলে পাঠান। এক মাস জেল খেটে জামিনে মুক্ত হয় ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ফাঁস হওয়া অডিওর কথোপকথন ওসির সঙ্গে তারই বলে নিশ্চিত করেছেন সেলিম। অডিও ফাঁস হওয়ার পর থেকে ওসি তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন।
অডিওর বিষয়ে জানতে চাইলে ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার বলেন, ‘অন্তত তিন মাস আগে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন আমার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ চাওয়ার ওই কথোপকথনের অডিও রেকর্ড করেছিলাম। এর মধ্যে আমার মোবাইলটি হারিয়ে যায়। পরে সেটি উদ্ধার করেছি। কিন্তু সেই অডিও কীভাবে ফাঁস হলো, তা আমার জানা নেই। এটি ফাঁস হওয়ার পর থেকে অব্যাহতভাবে আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন ওসি। এ নিয়ে আতঙ্কে আছি। এরই মধ্যে ওসি একটি কাগজে একটা লেখা লিখে আমার এক আত্মীয়ের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। ওসি বলেছেন, ফেসবুক লাইভে এসে যেন বলি অডিও রেকর্ডটি ভুয়া। তাহলে আমার কোনও সমস্যা হবে না। না হয় সমস্যা হবে।’
ফাঁস হওয়া ৪ মিনিট ৫৮ সেকেন্ডের অডিও কথোপকথনে মোবাইলের অপর প্রান্তে ওসিকে বলতে শোনা যায়, তিনি স্থানীয় একজনের মধ্যস্থতায় সেলিম সিকদারকে কারখানা থেকে ঝুট বের করতে সহযোগিতা করছেন। স্থানীয় ওই ব্যক্তিকে এক লাখ ৩০ হাজার টাক দিলে বিনা বাধায় ঝুট বের করে নিয়ে যেতে পারবেন বলে ওসি সেলিম সিকদারকে নিশ্চয়তা দিচ্ছেন।
এসব বিষয়ে জানতে চাইলে ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ‘অডিওটি আমি শুনেছি, এটা আমার কণ্ঠ নয়। আমার কথা এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি চক্র।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)