মালি সীমান্তে ভয়াবহ শ্লীলতাহানীর শিকার নারীরা
পশ্চিম আফ্রিকার দেশ মালি। সেখানে কথিত ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা’র (আইএসজিএস) সশস্ত্র গ্রুপের হামলায় পূর্বাঞ্চলীয় ওটাগোনা থেকে পালাচ্ছে মানুষ। সীমান্ত অতিক্রম করে তারা পাশের দেশ নাইজারে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু সীমান্তে মালির সেনাদের হাতে ধরা পড়লে নারী ও টিনেজার মেয়েদের রক্ষা নেই। ওইসব সেনা অস্ত্রের মুখে তাদেরকে শ্লীলতাহানী করে। পুরুষদের সঙ্গে তারা এই দীর্ঘ সফর করলেও সেনারা পুরুষদের থেকে মেয়েদের আলাদা করে ফেলে। ১৭ বছর বয়সী কুমারী মেয়ে এবং নারীদের আলাদা করে তাদেরকে শ্লীলতাহানী করে ওইসব সেনা। এ সময় তাদের হাতে-পায়ে ধরেও রেহাই পায় না ওইসব মেয়ে। এমনি এক করুণ কাহিনী প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, জুনের শুরুর দিকে কানি (ছদ্মনাম) ও অন্য ১০ জন সহিংসতা থেকে পালাতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লাবেজাঙ্গা চেকপয়েন্টের কাছে পৌঁছে।
এ সময় তাদেরকে চেকপয়েন্টে থামিয়ে দেয় সেনাবাহিনীর পোশাক পরা ৬ সশস্ত্র ব্যক্তি। আগের দিন পায়ে হেঁটে এই যাত্রা করেছিল ওই দলের নারী-পুরুষরা। তাদের পেটে খাবার নেই। হাঁটতে হাঁটতে ক্লান্ত, অবসন্ন তারা। কানি (১৭) বলেছে, ওই সেনাসদস্যরা নারী ও পুরুষদের আলাদা করে ফেলে। তাদের মধ্য থেকে তিনজন নির্দেশ দেয় দলে থাকা আমাদের চারজন মেয়েকে একটি ছোট্ট তাঁবুতে অবস্থান করতে। নাইজার সীমান্তের কাছে এই তাঁবু গড়ে তুলেছিল ওই সেনারা। তার ভেতর তারা অস্ত্রের ভয় দেখিয়ে আমাদেরকে শ্লীলতাহানী করে।
বর্তমানে নাইজেরিয়ার সীমান্তবর্তী শহর আওউরোউ’তে অবস্থান করছেন কানি ও অন্য কিছু শরণার্থী। কয়েক বছরে তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন।
শ্লীলতাহানীর শিকার হয়েছে যেসব কুমারী বা যুবতী তাদের একজন ১৭ বছরের কোম্বা (ছদ্মনাম)। সে বলেছে, আমরা দীর্ঘ সফর করেছি। খাবার এবং পানি ছিল না। ফলে আমরা ক্ষুধায় এবং ক্লান্তিতে ভেঙে পড়েছিলাম। এমন অবস্থায় আমাদেরকে শ্লীলতাহানী করা হয়েছে। সেনাদের কাছে অনুনয় করেছি। কিন্তু তারা কোনো কথা কানে তোলেনি। এক পর্যায়ে তারা বন্দুক দিয়ে আমাদের প্রহার করতে থাকে। আমরা যেন কোনো কথা না বলি সে জন্য আঘাত করতে থাকে। পুরো সাক্ষাৎকারে কোম্বা অঝোরে কেঁদেছে। সে বলেছে, সীমান্তে আমার সঙ্গে যা হয়েছে তা যখনই মনে পড়ে আমি খুব ভীত হয়ে যাই। কানি’র মতো সেও এই এলাকায় একটি বাড়িতে বসবাস করছে। এই দুই কুমারী মেয়ে মালির পূর্বাঞ্চলীয় ওটাগোনা থেকে একসঙ্গে নাইজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। একইভাবে কমপক্ষে ১০ হাজার মালির নাগরিক সহিংসতা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে আওউরোউতে। কিন্তু এখন বুঝতে পারছে নাইজারে যাওয়া তাদের জন্য ভুল হয়েছে। কোম্বা বলেছে, মালি ছেড়ে আসার পর আমরা আরেক নরকে পড়বো এটা জানতাম না। যদি জানতাম কেউ আমাদেরকে শ্লীলতাহানী করবে, তাহলে গ্রাম ছেড়ে মালিতেই অন্য কোনো সম্প্রদায়ের কাছে চলে যেতাম।
মালি থেকে নাইজারে গিয়েছেন ৪০ বছর বয়সী সাইদুর। তিনি একজন পুরুষ। বর্তমানে ওই শহরে শরণার্থী হিসেবে বসবাস করেন। তিনি বলেন, সীমান্তে আমরা শুনতে পেয়েছি নারীদের আর্তনাদ। তারা ওইসব অস্ত্রধারীদের কাছে নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য অনুনয় বিনয় করতেন। এসবই আমরা শুনেছি। আমরা কিছুই করতে পারিনি।
কারণ, ওইসব লোকের হাতে অস্ত্র আছে। আমরা যদি নারীদের উদ্ধারের সাহস দেখাতে যাই তাহলে তারা গুলি করতো।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।