মালাক্কা প্রণালি নিয়ে উদ্বেগ কেন, ইন্দোনেশিয়া কি টোল আরোপ করবে?
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিশে^র অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ মালাক্কা প্রণালি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘেœর প্রেক্ষাপটে এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রণালি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী পুরবায়া ইউধি সাদেওয়া মালাক্কা প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ফি বা টোল আদায়ের ধারণা তুলে ধরেন। যদিও পরে তিনি বক্তব্য থেকে সরে আসেন, তবুও বিষয়টি আন্তর্জাতিক শিপিং শিল্প, আঞ্চলিক কূটনীতি এবং বৈশি^ক বাণিজ্য নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
মালাক্কা প্রণালি হলো ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যকার একটি সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি উত্তর-পূর্বে মালয় উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত। এর দক্ষিণ প্রান্তে রয়েছে সিঙ্গাপুর।
দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮০০ থেকে ৯০০ কিলোমিটার দীর্ঘ এই প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র প্রায় ২ দশমিক ৭ কিলোমিটার। এই সংকীর্ণতাই একে একইসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ‘চোকপয়েন্টে’ পরিণত করেছে।
বিশ^ বাণিজ্যের জন্য মালাক্কা প্রণালির গুরুত্ব বিশাল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিশে^র সমুদ্রপথে পরিচালিত বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত এই পথ দিয়ে হয়। একইসঙ্গে বিশে^র বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই রুট ব্যবহার করে পূর্ব এশিয়ায় পৌঁছে।
বিশেষ করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির জন্য এই রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে, মালাক্কা প্রণালি ব্যবহার না করলে জাহাজগুলোকে পুরো ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ ঘুরে যেতে হবে, যা হাজার হাজার নটিক্যাল মাইল অতিরিক্ত পথ এবং অনেক বেশি সময় ও ব্যয় সৃষ্টি করবে। কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিক ঘুরে যেতে হতে পারে, যা অধিকাংশ বাণিজ্যিক জাহাজের জন্য বাস্তবসম্মত নয়।
মালাক্কা প্রণালি নিয়ে নতুন উদ্বেগের পেছনে বড় কারণ হলো হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার এই ধারণা সামনে আসার পরপরই ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। এ ঘটনায় সিঙ্গাপুর সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলে, তাদের অঞ্চলজুড়ে ‘কোনো ধরনের বন্ধ, বাধা বা টোল আরোপের প্রচেষ্টায়’ সিঙ্গাপুর অংশ নেবে না।
মালয়েশিয়াও জানায়, মালাক্কা প্রণালি নিয়ে কোনো সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট উপকূলীয় দেশগুলোর সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন।
অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশও ‘ফ্রিডম অব নেভিগেশন’ বা অবাধ নৌ চলাচলের গুরুত্বের ওপর জোর দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












