মালদ্বীপ থেকে সেনা সরাচ্ছে ভারত
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতীয় সেনা মালদ্বীপ থেকে সরিয়ে নিতে বারবার তাগিদ দিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এমনকি সময়ও বেঁধে দিয়েছিলেন তিনি। এবার ভারত সরকার জানালো, আগামী রোববার মালদ্বীপ থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করবে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ক্রমেই চীনের দিকে ঘেঁষছে মালদ্বীপ। আর দেশটিতে থাকা ৮৮ ভারতীয় সেনাকে সরিয়ে নিতে তাগিদ দিয়ে আসছেন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। আগামী মে মাসের মধ্যে সব সেনা যাতে সরিয়ে নেওয়া হয় সে ব্যাপারে আলাপও হয়েছে দুই দেশের মধ্যে।
এদিকে ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই প্রতিরক্ষা সহায়তা পেতে চীনের সঙ্গে নতুন চুক্তি করেছে মালদ্বীপ। গত সোমবার এই চুক্তি স্বাক্ষর করা হয়। এ চুক্তির তথ্য প্রকাশের পর আবারও ভারতীয় সেনাদের দেশ ছাড়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা স্মরণ করিয়ে দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।
গত মঙ্গলবার দেশটিতে অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, ভারতীয় সেনারা যাতে এই তারিখের পর আর মালদ্বীপে না থাকে। এমনকি তারা যদি সাধারণ পোশাকেও থেকে থাকে, তবুও দেশ ছাড়তে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পরই মোহামেদ মুইজ্জু প্রতিশ্রুতি দেন তিনি দ্রুত ভারতীয় সেনাদের দেশ থেকে বের করার প্রক্রিয়া শুরু করবেন। এ জন্য তিনি পরে সময়সীমাও বেঁধে দেন। সেই সময়সীমা আসার আগেই এবার প্রতিরক্ষা চুক্তি হলো চীন ও মালদ্বীপের মধ্যে।
এর মধ্যেই মালদ্বীপকে ১২টি পরিবেশবান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে চীন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এই উপহারের সঙ্গে একটি চিঠিও পাঠানো হয়। মালদ্বীপে চীনের এসব কার্যক্রম নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)