মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক
আল ইহসান ডেস্ক:
মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমানবন্দরে ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায়।
গত জুমুয়াবার (৩ মে) শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা প্রসেসিংয়ে ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে। সেখানে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দাবি করে শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে। এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্য দিয়ে।
এক আন্দোলনকর্মী গণমাধ্যমকে জানায়, ‘আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই। সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোরভাবে প্রতিবাদ চালিয়ে যাবো।’
অন্য একজন গণমাধ্যমকে বলেছে, ‘আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ন্যাশনাল ইমেগ্রেশন অফিসের সামনে আছি। এখান থেকে ভিনদেশী ও অ-শ্রীলঙ্কানদের হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা সম্প্রতিকালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখি না। বরং এটিকে আমাদের অর্থনীতি ও রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেয়ার বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃসংযুক্ত ইস্যু হিসেবে দেখি।’
ভিন্ন এক আন্দোলনকর্মী বলেছে, ইতিহাসে কখনোই অখ- ভারত ছিল না। ভবিষ্যতেও কখনো হবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এবং ভারতের আশির্বাদ নিতে আগ্রহী বিরোধী দলীয় নেতারা মনে করে যে তারা যদি ভারতকে সহযোগিতা করে, তাহলে তাদের পক্ষে ক্ষমতা গ্রহণ করা সহজ হবে। সেজন্য ভারতকে তারা এভাবে সুযোগ করে দিচ্ছে।
এক বিক্ষোভকারী বলেছে, সম্প্রতি মাত্তালা বিমানবন্দরের দায়িত্ব ভারতীয় কোম্পানিকে দেয়া হয়েছে। এছাড়াও অনেক অর্থনৈতিক চুক্তি এবং ভারতের স্বার্থ রক্ষিত হয়, এমন নানা উদ্যোগ নিয়েছে সরকার। সরকার এমন একটি মুক্ত বাণিজ্যের পথ উন্মোচন করেছে, যেটি কেবল ভারতের স্বার্থই রক্ষা করে। শ্রীলঙ্কার জনগণ বা শ্রীলঙ্কা রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে না।
এদিকে, কলম্বোতে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, বিমানবন্দরের দায়িত্ব নেয়া ওই কোম্পানি ভারতের নয়। এর সদর দফতরও ভারতে অবস্থিত নয়। কিন্তু তাদের এই বিবৃতি আন্দোলন বা উদ্বেগ কোনোটিকেই প্রশমিত করতে পারেনি। বরং আন্দোলনের গতি ক্রমাগত বেড়েই চলেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।