মার্কিন সংস্থার পুরস্কার প্রত্যাহার : মাহার সাহসী জবাব
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৪ জুন, ২০২৪ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাংবাদিকতায় ‘সাহসী’ ভূমিকা পালন করার জন্য পুরস্কৃত হয়েছিলেন ফিলিস্তিনি সাংবাদিক মাহা হুসেনি। কিন্তু পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করে দেয়ার পরে এক বিবৃতি দিয়ে আমেরিকান সাংবাদিকদের সংগঠনটি জানাল, মাহার পুরস্কার ফিরিয়ে নেয়া হচ্ছে। সংগঠনটির এই সিদ্ধান্তের সমালোচনা করে অনেকেই প্রশ্ন তুলছে, যেকোনো আমেরিকান সংগঠনই কি এখন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত?
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-গাজা সংঘাত শুরুর পর থেকে গাজা ভূখ- থেকে ক্রমাগত খবর করেছেন মাহা। গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি অভিযান নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন তিনি। তাতে কখনো তুলে ধরা হয়েছে, কিভাবে গাজার হাসপাতালগুলোর করুণ অবস্থার জন্য মহিলারা বাড়িতেই সন্তানের জন্ম দিতে বাধ্য হচ্ছেন। কখনো আবার মাহা তার প্রতিবেদনে দেখিয়েছেন, কিভাবে এক নাবালিকা তার ছয় বছরের শারীরিকভাবে অক্ষম ভাইকে কাঁধে চাপিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ও বোমাবর্ষণ থেকে বাঁচতে। মাহার করা প্রতিবেদনগুলো দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন আদালতে মামলা করার সময়ে ব্যবহার করেছিল দক্ষিণ আফ্রিকা।
ফিলিস্তিনে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি আগ্রাসনের নানা ছবি ‘সাহসের সাথে’ সকলের সামনে তুলে ধরার জন্য গত ১০ জুন ‘ইন্টারন্যাশনাল উইমেনস মিডিয়া ফাউন্ডেশন’ (আইডব্লিউএমএফ) মাহা-সহ মোট তিনজনের নাম ‘কারেজ ইন জার্নালিজম’ অর্থাৎ সাংবাদিকতায় সাহসিকতার পুরস্কারের জন্য ঘোষণা করেছিল। কিন্তু ১৯ জুন তারা একটি বিবৃতি জারি করে জানায় ‘গত কয়েক বছরে মাহা হুসেনি এমন নানা মন্তব্য করেছেন যা আমাদের সংস্থার নীতি-বিরুদ্ধ। তাই পুরস্কারপ্রাপক হিসেবে তার নাম প্রত্যাহার করে নেয়া হলো।'
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)