মার্কিন প্রতিবেদন: পাকিস্তানি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চাইছে চীন
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে-পাকিস্তানি মিডিয়া এখন চীনের নিয়ন্ত্রণে। বেইজিং একটি "স্নায়ু কেন্দ্র" এর সাহায্যে তথ্য পরিবেশনকে পুনঃনির্মাণ করতে চাইছে, যাকে বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষার উদাহরণ হিসাবে অভিহিত করা হয়েছে। চীন কিভাবে বৈশ্বিক তথ্য পরিবেশকে নতুন আকার দিতে চায় -সেদিকেই ইঙ্গিত করা হয়েছে মার্কিন প্রতিবেদনে। তারা পাকিস্তানি মিডিয়ার উপর "উল্লেখযোগ্য" নিয়ন্ত্রণ অর্জনের জন্য চীনের নিন্দা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাথে চীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) মিডিয়া ফোরামের অধীনে সহযোগিতা আরও গভীর করার চেষ্টা করেছে। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং এবং ইসলামাবাদ একই ফোরাম ব্যবহার করছে অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক খবর ছড়াতে। এর জন্য, বিশেষ প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, উভয় দেশই "সিপিইসি র্যাপিড রেসপন্স ইনফরমেশন নেটওয়ার্ক" এর মতো উদ্যোগ শুরু করেছে এবং সম্প্রতি চীন-পাকিস্তান মিডিয়া করিডোর চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কীভাবে উভয় দেশ পাকিস্তানের তথ্য পরিবেশ নিরীক্ষণ ও গঠনের জন্য একটি যৌথভাবে পরিচালিত "নার্ভ সেন্টার" প্রতিষ্ঠার জন্য আলোচনা করেছিল।এটি ২০২১ সালে ঘটেছিলো, যখন চীন চীন-পাকিস্তান মিডিয়া করিডোরের অংশ হিসাবে পাকিস্তানি মিডিয়ার উপর উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে চেয়েছিল।
এছাড়াও রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে বেইজিং। তাদের লক্ষ্য আরও বেশি দেশের সঙ্গে হাত মিলিয়ে চীনের কমিউনিস্ট সরকার বিরোধী খবর প্রচার রোখা। এর মধ্যে পাকিস্তানের ক্ষেত্রে তারা অনেকটাই সফল হয়েছে বলে দাবি। চজঈ-এর খসড়া কনসেপ্ট পেপারে চজঈ এবং পাকিস্তান সরকারকে থিঙ্ক ট্যাঙ্ক, স্টাডি সেন্টার, মিডিয়া সংস্থা, চজঈ কোম্পানি এবং এমনকি স্থানীয় কনফুসিয়াস ইনস্টিটিউটের ইনপুটগুলিকে স্ট্রিমলাইন করে পাকিস্তানের তথ্য পরিবেশের উপর নজরদারি করার জন্য একটি "নার্ভ সেন্টার" প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












