মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের মন্তব্য: ইউক্রেনের চেয়ে ইসরাইলের জন্য সাহায্য পাঠানো জরুরি
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাদিস ১৩৯১ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছে, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের চেয়ে ইসরাইলকে সাহায্য করা বেশি জরুরি। সে জানিয়েছে, চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসমেনরা ইসরাইলকে সহযোগিতা করার বিষয়ে একটি বিলের ওপর ভোটাভুটিতে অংশ নেবে। এ বিলে ইউক্রেনকে সহযোগিতা দেয়া বিলম্ব করার অনুরোধ জানানো হবে।
গত রোববার রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত ফক্স নিউজ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জনসন বলেছে, হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ মুহূর্তে ইসরাইলের পাশে থাকা বেশি জরুরি। সেজন্য ইউক্রেনকে সহযোগিতা দেয়া কিছুটা বিলম্বিত করে ইসরাইলকে সহায়তা পাঠানো হবে। এ বিষয়ে প্রতিনিধি পরিষদের সদস্যরা চলতি সপ্তাহে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নেবে।
তিনি বলেন, সিনেটে রিপাবলিক দলের সদস্যরা একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে ইউক্রেনের জন্য নতুন করে কবে অর্থ সহায়তা দেয়ার জন্য প্রতিনিধি পরিষদে প্রস্তাব আনা হবে সে সম্পর্কে মাইক জনসন কিছু জানায়নি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যৌথভাবে ইহুদিবাদী ইসরাইল এবং ইউক্রেনকে জরুরিভিত্তিতে সহায়তা করার জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের একটি বিল পাসের অনুরোধ জানিয়েছে। সে বলে, এই অর্থ সহায়তার ব্যাপারে আলাদা করে বিল পাসের প্রয়োজন নেই।
এর আগে চলতি মাসের প্রথম দিকে বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য ছয় হাজার ১৪০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাসের প্রস্তাব করেছিল। এছাড়া, ইসরাইলের জন্য এক হাজার ৪৩০ কোটি ডলার সহায়তার প্রস্তাব করে। পাশাপাশি ইসরাইল ও ইউক্রেনের জন্য মানবিক সহায়তা হিসেবে ৯২০ কোটি ডলারের একটি প্যাকেজ প্রস্তাব করে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এর আগে মার্কিন সরকার ৪ দফায় ইউক্রেনকে ১১ হাজার ৩০০ কোটি ডলার দিয়েছে। এ অবস্থায় বিরোধী রিপাবলিকান দল ইউক্রেনের জন্য আর সাহায্য বাড়াতে চাইছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)