মার্কিন প্রতিনিধি পরিষদ: স্পিকার অপসারিত
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদ থেকে অপসারিত হয়েছে কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার রাতে ২১৬-২১০ ভোটে সে অপসারিত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কোনো স্পিকার পদচ্যুত হলেন। তার দল রিপাবলিকান পার্টির মধ্যে অন্তঃদ্বন্দ্ব এবং ডানপন্থীদের তীব্র বিরোধিতার মুখে তাকে সরে যেতে হলো। তার পদচ্যুত করার পক্ষে যে ২১৬ জন ভোট দিয়েছে, তাদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের।
গত জানুয়ারিতে সে যখন ওই পদে নির্বাচিত হয়েছিলো, তখন থেকেই তার দলের মধ্যে তাকে নিয়ে গোলযোগ চলছিল। দলের মধ্যেই অনেকে তাকে চাচ্ছিলো না। অবশ্য, তার বিকল্প কে হবে, তা নিয়েও দলের মধ্যে বিভাজন রয়েছে।
ম্যাকার্থিকে পদচ্যুত করার প্রস্তাবটি আনে উগ্র-ডানপন্থী ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেটজ। সে বলে, ‘স্পিকার ম্যাকাথি গুরুত্বপূর্ণ সময়ে নিজের অবস্থান ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে। সে ভোটাভুটির আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলে, ‘ফলে সে বিদায় না নিলে আমি নেব।’
তার অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছে না নিম্নকক্ষের স্পিকার।
আবার ক্ষমতাসীন ডেমোক্র্যাটরাও তাকে নিয়ে খুশি ছিলো না। প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত একজন স্পিকার নিয়োগের আহ্বান জানিয়ে বলেছে, ‘আমাদের জাতির জরুরি প্রয়োজন দেরি করতে প্রস্তু নয়।’
স্পিকার না থাকলে প্রতিনিধি পরিষদ পরিচালনা করা যাবে না। ফলে ব্যয়সহ বিভিন্ন বিল পাস না হলে প্রশাসনে অচলাবস্থা দেখা দেবে।
অন্তর্বর্তী সময়ের জন্য প্যাট্রিক ম্যাকহেনরিকে স্পিকার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)