মার্কিন দূতাবাসের বিবৃতি, যা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সড়ক বন্ধ করা হবে কি না- মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন প্রশ্ন করেছেন কি না তা নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি- মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতি দিয়ে এমন দাবি করা হয়। তবে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে সড়ক বন্ধ নিয়ে আলোচনার বিষয়ে পরিষ্কার মন্তব্য করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কি না তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছি।
পরে রাতে মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত হাস বৈঠকে রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ ও হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।