মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

মামলা সামাল দিতেই হিমশিম খাচ্ছেন বিএনপি নেতারা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, সকাল ৪:০৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৫৩
মামলা সামাল দিতেই হিমশিম খাচ্ছেন বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির আইনি সেলের তথ্য অনুযায়ী, খুলনায় ১৯টি আদালতে বিএনপি নেতাদের বিরুদ্ধে তিন শতাধিক মামলা চলছে।
প্রতিদিন বিএনপি নেতাদের কোনো না কোনো মামলায় আদালতে হাজিরা দিতে হয়। এখন এটি তাদের নিয়মিত কাজ। অন্যান্য রাজনৈতিক কর্মকা-ের সাথে সাথে আদালতে হাজিরা দেওয়া, জামিন নেওয়া, সাক্ষী আনা এই সব কাজ এখন তাদের নিত্যদিনের অংশ বলে জানিয়েছেন বিএনপি নেতাদের অনেকে।
ইতোমধ্যে নেতাদের নামে হওয়া মামলা পরিচালনায় দলীয় আইনজীবীদের নিয়ে পৃথক সেল তৈরি করেছে খুলনা মহানগর বিএনপি। দলীয় নেতারা বলছেন, এতগুলো মামলার তারিখ মনে রাখা, সাক্ষী হাজির করা, উচ্চ আদালত থেকে জামিন নেওয়া এসব কাজে অনেকে বিপর্যস্ত। এমনকি অনেকে ঠিক মতো জানেনও না তার নামে কতগুলো মামলা। কোনো কোনো নেতার চার পাঁচজন আইনজীবী রয়েছে তারা এগুলো পরিচালনা করছেন।
বিএনপির আইনি সেলের তথ্য অনুযায়ী, খুলনায় ১৯টি আদালতে বিএনপি নেতাদের বিরুদ্ধে তিন শতাধিক মামলা চলছে। এর মধ্যে ৪৮টি মামলার সাক্ষ্যগ্রহণ মাঝ পর্যায়ে রয়েছে। একটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ডেইলি স্টারকে বলেন, ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত ঠিক কতগুলো মামলা হয়েছে তার সঠিক হিসাব রাখা কঠিন।
তবে এ সংখ্যা ৩৫০ এর বেশি বলে জানান তিনি। এখানে আসামির সংখ্যা ১৫ হাজারের বেশি।
বিএনপির আইনজীবী সেলের প্রধান গোলাম মাওলা বলেন, আগে চার-পাঁচ মাস পর তারিখ পড়ত, দিনে দু-তিন জনের সাক্ষ্য হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতি মাসেই তারিখ, সাক্ষ্য নেওয়া হচ্ছে ১০-১২ জন করে। অনেক নেতাদের আদালতের বারান্দায় কেটে যাচ্ছে দিনের অনেক সময়।
'২০০৮ সাল থেকে এ পর্যন্ত আমার নামে ৯৮টি নাশকতা ও গায়েবি মামলা হয়েছে। এসব মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি স্পটে ছিলামও না। অথচ এসব মামলায় গত দেড় বছরে আমাকে চার বার জেলে যেতে হয়েছে, ছয় মাসের বেশি সময় আমি জেলে কাটিয়েছি,' বলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
'এমন কি হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হলে আমাকে জেলে পাঠিয়েছে,' বলেন তিনি।
'প্রতিদিন চার-পাঁচটি মামলায় হাজিরা দিতে হয়। বেলা ১০টা হাজিরার সময় থাকলে সেখানে আমাদেরকে সময় ক্ষেপণ করে বিকেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এমনকি কোনো কোনো মামলায় ৪-৫ ঘণ্টা আদালতে দাঁড় করিয়ে রাখে,' বলেন তিনি।
'গত দু মাস আগে আমার একটি মামলায় এক দিনে ২২ জনের সাক্ষ্য নিয়েছে। দীর্ঘ সময় আমাকে আদালতে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরও নিস্তার নেই,' বলেন তিনি।
২০১৩ সালে নগরীর সোনালী ব্যাংক চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫ নেতার বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলাটির বিচার চলছে গত ১০ বছর ধরে। দীর্ঘদিন কোনো সাক্ষ্য গ্রহণ করা হয়নি। গত ২৯ আগস্ট এক দিনেই ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
২০১৫ সালের ২৯ জানুয়ারি নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ৩৭ নেতার বিরুদ্ধে মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৭ সালে বিচার শুরু হয়। গত পাঁচ বছর ধরে মামলাটির বিচার চলছিল ধীরগতিতে। তারিখও পড়েছে চার-পাঁচ মাস পর পর। তবে হঠাৎ করেই সেটা বদলে গেছে জানান বিএনপি নেতারা। গত ২৪ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন সন্ধ্যা পর্যন্ত মামলার বাদীসহ ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। নতুন দিন ধার্য ছিল গত ২৭ সেপ্টেম্বর।
শুধু এই দুটি নয়, গত ৩-৪ মাস ধরে খুলনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চলা মামলার বিচার কার্যক্রম ও বিচারিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যেসব মামলা বছরের পর বছর ধরে সাক্ষ্য গ্রহণ হয়নি, সেগুলো এক দিনেই ৭ জন, ১১ জন এমনকি ২০ জনেরও সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে।
মামলাগুলোয় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, গত নির্বাচনে খুলনা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, আগামীতে প্রার্থী হতে আগ্রহী অধ্যক্ষ তারিকুল ইসলাম, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৫ থানা বিএনপির শীর্ষ নেতারা আসামি।
বিএনপির নেতারা বলছেন, একটি মামলায় সাজা হলেই নির্বাচনের অযোগ্য হবেন তারা।
খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'আমিসহ দলের নেতাদের বিরুদ্ধে একটি মামলার বিচার চলছে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে। গত ২০ মার্চ ওই মামলায় তিন জনের এবং ৩০ আগস্ট আরও সাত জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার পরবর্তী তারিখ ১৮ অক্টোবর। আগে মামলার দিন ধার্য হয়েছে পাঁচ মাস পর, এখন প্রতি মাসেই দিন ধার্য হচ্ছে। আমরা বুঝতে পারছি, নির্বাচনের আগে তারা সাজা দিতে চায়।'

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৫ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৫ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৫ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৫ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৫ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৫ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৫ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৬ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৬ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৬ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৬ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে