মামলা দিয়ে আসামির কাছে লাখ টাকা চাঁদা চাইলো বিএনপি নেতা
নওগাঁয় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম খানকে হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিনের বিরুদ্ধে।
গত বুধবার (৬ নভেম্বর) রাতে এ দুই নেতার কথোপকথনের ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে অনলাইনে।
এর আগে উপজেলার গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে মঙ্গলবার (৫ নভেম্বর) আওয়ামী লীগ নেতা সামছুল আলম খানসহ ৪০ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা করেন বিএনপি নেতা বেলাল হোসেন সৌখিন। এ মামলায় আরও ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে জানতে বদলগাছী উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিনের মোবাইলে কল করলে তিনি বলেন, ফেসবুকে যে অডিও ছড়িয়েছে, সেটি আমার না। ৫ আগস্টের পর শামসুল আলমের সঙ্গে কখনোই আমার কথা হয়নি। ককটেল বিস্ফোরণের মামলায় বাদী হওয়ার কারণে আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।