শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

মামলার জালে গরিব

Admin প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৪:০৩
নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক টানাপড়েনের ঢেউ আছড়ে পড়েছে গরীবের ভাতের থালায়। দৈনন্দিন চাহিদা মেটাতে ধার-কর্জ করছে। সুদখোর, দাদনকারবারীদের কাছ থেকে সুদে ঋণ নিচ্ছে ব্ল্যাংক চেক এবং স্ট্যাম্প বন্ধক রেখে। এতে চেক ডিজঅনারের মামলায় পড়ছে। স্ট্যাম্পে স্বাক্ষর থাকায় পড়ছে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায়। পাল্টা মামলাও হচ্ছে। এভাবে মামলায় জর্জরিত হচ্ছেন গরীব মানুষ।
আর্থিক কারণে সহজ-স্বাভাবিক আত্মীয়তা, ব্যক্তিগত, পারিবারিক সম্পর্ক ছিন্নভিন্ন হচ্ছে। বন্ধুত্ব পর্যবসিত হচ্ছে শত্রুতায়। সমাজ-কাঠামোয় ভাঙন ধরছে। হামলা, মামলা, খুন এমনকি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে সমাজ-শরীর। দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রয়ক্ষমতা হ্রাসসহ বহুমাত্রিক এই সঙ্কট থেকে উত্তরণের যেন কোনো পথ নেই।
দাদন ব্যবসায়ী বা সুদ কারবারীদের দৌরাত্ম্য সম্পর্কে ধারণা মিলতে পারে দারিদ্র্যপীড়িত দেশের উত্তরাঞ্চলের কয়েকটি ঘটনা দিয়ে। দিনাজপুর, পার্বতীপুর, নিউকলোনীর দরিদ্র গৃহিণী আলিফ নূর। লকডাউনের সময় পড়ে যান চরম অর্থকষ্টে। স্বামীর চিকিৎসার্থে ছোট হরিপুর (মুন্সিবাড়ি)ও দাদন ব্যবসায়ী সাখাওয়াতের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ঋণ দেয়ার সময় সাজু আলিফ নূরের স্বাক্ষরিত কৃষি ব্যাংকের ২টি ব্ল্যাংক চেক এবং ৩শ’ টাকার ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেন। আলিফ নূরের স্বামী আব্দুর রহমানও ঋণ নেন। তার কাছ থেকেও জামানত রাখা হয় জনতা ব্যাংকের ২টি স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্প। ২০২০ সালে নেয়া এই ঋণের বিপরীতে আলিফ নূর দম্পতি ২০২২ সাল পর্যন্ত ধাপে ধাপে ১ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু সাজু পরিশোধিত টাকাকে ‘সুদ’ হিসেবে ধরে তাদের কাছ থেকে দাবি করে বসেন ৪ লাখ টাকা।
এ টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় সাখাওয়াত হোসেন সাজু দু’জনের ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে ঠুকে দেন মামলা।
এভাবে দিনাজপুর,পার্বতীপুরের প্রান্তিক জনপদে সুদ বা দাদন ব্যবসা এখন রমরমা। একই ভাবে রমরমা দিনাজপুর, রাজশাহী, বগুড়াসহ উত্তরাঞ্চলের আদালতগুলোর আইনজীবীদের পকেট। দাদনব্যবসায়ী সিন্ডিকেটের পক্ষে মামলায় লড়ে আইনজীবীরা। তাদের সঙ্গে হাত মেলান গ্রামের প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসন। ফলে অপ্রাতিষ্ঠানিক সুদ বা দাদন কারবার রোধে রাষ্ট্রীয় কিংবা সামাজিক কোনো উদ্যোগ দেখা যায় না।

আরও পড়ুন

সব ›
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জ… ৬ ঘণ্টা আগে ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায় মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর … ৬ ঘণ্টা আগে এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠান… ৬ ঘণ্টা আগে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্য… ৬ ঘণ্টা আগে ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল! শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক ক… ৬ ঘণ্টা আগে আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র! যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্… ৬ ঘণ্টা আগে পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান … ৬ ঘণ্টা আগে মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ড… ১৮ ঘণ্টা আগে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোর… ১৮ ঘণ্টা আগে বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তুরাগ থানাধীন কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান পরিচালন… ১৮ ঘণ্টা আগে তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে … ১৮ ঘণ্টা আগে নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজি… ১৮ ঘণ্টা আগে