মানুষ মুরগি কেনার সামর্থ্য হারিয়ে ফেলেছে -আব্দুস সালাম
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের এমন অবস্থা হয়েছে যে বর্তমানে সাধারণ জনগণ সামান্য মুরগি কেনার সামর্থ্য হারিয়ে ফেলেছে এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবে সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে দেশের এমন অবস্থা হয়েছে যে মুরগি ভাগ করে খেতে হয়। সামান্য একটা মুরগি কেনার সামর্থ্য আজকের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের নেই। আমাদের দাবি আজকে আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশ চালাতে পারছেন না। তারপরও আবার জোর করে ক্ষমতায় আসতে চান। জনগণ এটি চায় না। এর থেকে জনগণ মুক্তি চায়। এর জন্যই জনগণ আজকে আন্দোলন করছে। আর এ আন্দোলন আপনারা দমাতে চান পুলিশ বাহিনী দিয়ে। সব প্রশাসন বাহিনীকে বলতে চাই এ জনগণের টেক্সের টাকায় আপনাদের বেতন হয়। জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না।
সরকার পাবলিককে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, আজকে দেশের সমস্ত টাকা লুটপাট করে খাচ্ছে আওয়ামী লীগ। আজকে দেশে বিদ্যুৎ পাওয়া যায় না। প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। সরকার জনগণকে মগের মুল্লুক মনে করেছেন। আমার (সরকার) ইচ্ছা হলো দাম বাড়াবো। আর তা জনগণের কাছে বিক্রি করব। জনগণকেই এর বিল দিতে হবে। যদি বিল না দেয় তাহলে জনগণের সম্পত্তি ক্রোক করব। সরকারের লজ্জা হয় না, গ্যাস দিতে পারে না কিন্তু ঠিকই প্রতি মাসে বিল দিতে হয় জনগণকে।
তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধের কারণে দেশের অবস্থা খারাপ হয়নি বরং আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করায় দেশের অবস্থা খারাপ হয়েছে। মিডিয়ায় দেখেছি, আওয়ামী লীগের এসব নেতাদের বাসার সিন্দুক খুললে হাজার হাজার কোটি টাকা সাজানো পাওয়া যায়। আওয়ামী লীগের কাছে যে টাকা আছে তা দিয়ে দুই বছরের বাজেট দেওয়া যাবে। আজকে ব্যাংকের টাকা লুট করে খেয়েছেন। শেয়ার মার্কেটের টাকা লুট করে খেয়েছেন। সে টাকাগুলো যদি ব্যাংকে দেওয়া যায় তাহলে মানুষের সমস্যা হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












