মানুষকে কোপানোই তার নেশা
নিজস্ব প্রতিবেদক:
নাম তার ফাহিম ওরফে চাপাতি ফাহিম। বয়স ২৫ বা ২৬। মানুষকে কোপানোই যেন তার নেশা। ফাহিমের জীবন চলে রাজধানী শেওড়াপাড়া এলাকায় চাঁদাবাজি করে। চাঁদা না দিলেই চাপাতি দিয়ে কোপায়। অবশেষে কোপাতে গিয়েই ধরা পড়ল পুলিশের হাতে।
জুমুয়াবার (৬ অক্টোবর) মিরপুরের শেওড়াপাড়ায় চাঁদা না পেয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে কোপানোর অভিযোগে রিভালবার ও চাপাতিসহ ফাহিম ওরফে চাপাতি ফাহিমকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ফাহিমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে কোপাত ফাহিম। চাঁদাবাজির সময় হাতে চাপাতি থাকে বলে তাকে সবাই চাপাতি ফাহিম নামেই ডাকে।
ওসি মহসীন বলেন, দুই মাস আগেও ফাহিমকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সপ্তাহখানেক আগে জেল থেকে ছাড়া পেয়ে ফের চাঁদাবাজি শুরু করে। ফাহিম কয়েকদিন ধরে শেওড়াপাড়ার এক দোকানে চাঁদা দাবি করে আসছিলো। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় জুমুয়াবার তাকে (দোকান মালিক) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে টাকা নিয়ে যায়। পরে ভুক্তভোগীরা ৯৯৯-এ কল করলে শেওড়াপাড়া এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আহত দোকান মালিক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাত দিয়ে দোকান মালিকের বড় ভাই নূরে আলম সিদ্দিক জানান, ভুক্তভোগী পুরোপুরি সুস্থ হলেও সে দুটি হাত স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে পারে।
ওসি মহসীন বলেন, ফাহিমের চাঁদাবাজিতে অতিষ্ঠ শেওড়াপাড়ার লোকজন। তার বিরুদ্ধে আগেও ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারও হয়েছে কয়েকবার।
ফাহিমের দেওয়া তথ্যে জুমুয়াবার রাতেই তার বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।