মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
সংবাদ বিজ্ঞপ্তি:

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার, চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সমাবেশ ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, রাত ১২:৪৪
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার, চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সমাবেশ ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘ট্রান্সজেন্ডার’ প্রবেশের প্রতিবাদ জানিয়েছে, শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বকশিবাজারে অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে এক সমাবেশে তারা এই প্রতিবাদ জানায়। সমাবেশে তারা মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীরের পদত্যাগও দাবি করেন।
সমাবেশে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, গত ২৩শে অক্টোবর, ২০২৪ ইং তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর স্বাক্ষরিত ‘নাম ও বয়স সংশোধন নির্দেশিকা-২০২৪ এর ৩ (২) ধারায় “লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীর নিজ নাম পরিবর্তন করা যাবে” অংশ সংযুক্ত করে মাদ্রাসায় ট্রান্সজেন্ডার বা সমকামীতাকে বৈধতা দেয়া হয়েছে। জিয়াউল হক বলেন, প্রত্যেকটি শিশু জন্মের সময় ছেলে অথবা মেয়ে হয়েই জন্ম নেয়। তাই পরবর্তীতে লিঙ্গ পরিবর্তনের আর কোন সুযোগ নেই। তবে সমকামী গোষ্ঠী লিঙ্গ পরিবর্তন নাম দিয়ে ট্রান্সজেন্ডার রূপ ধারণ করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘লিঙ্গ পরিবর্তন’ শব্দদ্বয় সংযুক্ত করে সেই ট্রান্সজেন্ডার নামধারী সমকামীদের সুযোগ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, ট্রান্সজেন্ডার, সমকামীতা বা লিঙ্গ পরিবর্তনের মত বিষয়গুলো হচ্ছে পশ্চিমা সম্রাজ্যবাদীদের অপসংস্কৃতি, যার মাধ্যমে তারা অন্য জাতির সাংস্কৃতিক ভিত্তি ধ্বংস করে, নিজ আধিপত্য ও আগ্রাসন প্রতিষ্ঠা করে। জিয়াউল হক বলেন, বাংলাদেশে সেই অপসংস্কৃতির আমদানি দেশের জনগণের বিশ্বাস ও মূল্যবোধ সার্বভৌমত্বের পরিপন্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর মাদ্রাসা শিক্ষার্থীদের মনস্তত্বে সেই অপসংস্কৃতির বীজ বপণ করার উদ্যোগ নিয়েছে।
মুহম্মদ জিয়াউল হক বলেন, জনগণের তীব্র প্রতিবাদের কারণে গত সরকারও পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার শরীফার গল্প রাখতে পারেনি, বাদ দিতে বাধ্য হয়েছিলো। কিন্তু গত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রফেসর শাহ আলমগীর ‘লিঙ্গ পরিবর্তন’ এর নামে সেই নিষিদ্ধ ট্রান্সজেন্ডার বা সমকামীতাকে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, অবিলম্বে নির্দেশিকার ঐ বিতর্কিত অংশটি বাদ দিতে হবে এবং প্রফেসর শাহ আলমগীরকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে। প্রফেসর শাহ আলমগীর শিক্ষক নামে কলঙ্ক। সে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মত একটি পবিত্র স্থানে সমকামীতার মত নিকৃষ্ট পাপকে প্রাতিষ্ঠানিকভাবে আমদানি করেছে।
‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র নেতৃবৃন্দ বলেন, কোন শিশু জন্মের সময় লিঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। সেক্ষেত্রে শিশুর প্রজনন অঙ্গের স্থানটি অস্পষ্ট হয়। সেক্ষেত্রে অভিভাবক শিশুটির লিঙ্গ নির্ধারণেও ভুল করতে পারেন। তবে শিশুটি বয়ঃসন্ধিকালে উপনিত হলে শিশুটি ছেলে না মেয়ে তা স্পষ্ট হয়ে ওঠে। সেক্ষেত্রে কেউ কেউ মনে করতে পারেন, শিশুটির হয়ত লিঙ্গ পরিবর্তিত হয়েছে। কিন্তু বাস্তবে লিঙ্গ পরিবর্তন একটি অবৈজ্ঞানিক ও অবাস্তব ধারণা, যা কখন সম্ভব নয়। এজন্য কোন শিশু অস্পষ্ট জননাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে শিশুর প্রকৃত লিঙ্গ নির্ধারণ করা জরুরী। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে। শিশুর জননাঙ্গ বেশি অস্পষ্ট হলেও আলট্রাসাউন্ড পদ্ধতি বা ক্যারিওটাইপের মাধ্যমে খুব সহজেই শিশুর প্রকৃত লিঙ্গ নির্ধারণ করা সম্ভব। আর লিঙ্গ প্রতিবন্ধী শিশুকে যত দ্রুত চিকিৎসকের কাছে নেয়া যাবে, তত দ্রুত তাকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া সম্ভব। এ বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরীর প্রয়োজন। কিন্তু অসুস্থ শিশুর সুস্থতার দিকে দৃষ্টি না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ‘লিঙ্গ পরিবর্তন’র সুযোগ রাখলে একদিকে যেমন শিশুকে পরিচয়হীনতার অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া হয়, অন্যদিকে সমকামী বা ট্রান্সজেন্ডারদের সুযোগ করে দেয়া হয় তাদের নিষিদ্ধ কর্ম চালিয়ে সমাজে অরাজকতা ও অস্থিরতা তৈরীর জন্য। তাই শিক্ষাবোর্ডের নিদের্শিকায় কোনভাবেই ‘লিঙ্গ পরিবর্তন’ এর অপশন রাখার সুযোগ নেই।

সমাবেশে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য- “মাদ্রাসায় সমকামীতা প্রবেশ করানো চেয়ারম্যান শাহ আলমগীরের পদত্যাগ চাই”, “মাদ্রাসা বোর্ডের নির্দেশিকায় লিঙ্গ পরিবর্তনের বৈধতা, শরীফ পেলো শরীফার হওয়ার সুযোগ”, “জেন্ডার ডিসফোরিয়া রোগীদের স্বীকৃতি নয়, চিকিৎসা দিন”, “সমকামীরা লিঙ্গ পরিবর্তনের নামে ট্রান্ডজেন্ডার বেশ ধারণ করে”, ট্রান্সেজেন্ডার-লিঙ্গ পরিবর্তন-সমকামীতা-শাস্তিযোগ্য অপরাধ ৩৭৭ ধারা”, “শিক্ষা কারিকুলামে এনজিও ফান্ডিং বন্ধ করো”, “লিঙ্গ পরিবর্তনের শাস্তি মৃত্যুদ- করতে হবে”, “No place for gay rights” ইত্যাদি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৪৩ মিনিট আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৩ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৪ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৪ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৪ ঘণ্টা আগে