মাদক মামলায় এসআইয়ের যাবজ্জীবন, ১২ লাখ টাকা জরিমানা
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলালকে (৪২) যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া, তাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঠাকুরগাঁওয়ের দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। মামলায় হেলালের সহযোগী সুইপার মানিককেও যাবজ্জীবন কারাদ- ও ১২ লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে। তবে মানিক পালাতক রয়েছে।
হেলালের বাড়ি নওগাঁ জেলায়। সে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলো। সুইপার মানিকের বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামে। তার বাবার নাম বাদল দাস।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। আটককৃত আসামিরা জানায়, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেন্সিডিল ও গাজা সাপ্লাই করে থাকে। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা।
পরে ২৩ জুন দুপুরে ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল হেলালের পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেন্সিডিল ও দুই কেজি গাজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)