মাদক দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো নিজেই
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
প্রতিপক্ষের ঘরের পেছনে ২০ বোতল ফেনসিডিল রেখে দিলেন পুলিশে খবর। তথ্যানুযায়ী ঘরের পেছন থেকে উদ্ধার করা হলো মাদক। আটক হলেন ঘর মালিক মোর্শেদ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর্যবেক্ষণ ও স্থানীয়দের সাক্ষ্য প্রমাণে জানা যায়, তথ্যদাতা পার্শ্ববর্তী শ্রীবরদী মেঘাদল গ্রামের আব্দুল জলিলের ছেলে ইস্রাফিলের সঙ্গে বৈঞ্চমপাড়া গ্রামের রজব আলীর ছেলে মোর্শেদের শত্রুতা চলে আসছিল।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকবার মোর্শেদের বাড়ি পেছনে ঘোরাফেরা করতে দেখা যায় ইস্রাফিলকে। রাতে মোর্শেদ মিয়ার ঘরের পেছনে ২০ বোতল ফেনসিডিল রাখে। পরে ইস্রাফিল পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক করা হয় মোর্শেদকে। পরে স্থানীয়দের প্রচ- বাধার মুখে পুলিশ মূল রহস্যের সন্ধানে নামে।
আটক করা হয় তথ্যদাতা ইস্রাফিলকে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার ব্যাপক জিজ্ঞাসাবাদে মোর্শেদকে ফাঁসানোর বিষয় স্বীকার করে ইস্রাফিল। পরে এ ঘটনায় মোর্শেদকে ছেড়ে দিয়ে ইস্রাফিলের নামে মাদক আইনে মামলা হয়।
প্রসঙ্গত, ইস্রাফিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। শ্রীবরদী থানায় ৩টি ও বকশীগঞ্জ থানায় ১টিসহ ৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)