মাদকের দেড় কোটি টাকায় ডেনমার্কে রেস্তোরাঁ খুলতে চেয়েছিলো সে
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সীমান্ত দিয়ে ভারত থেকে নতুন মাদক টাপেন্টাডল ট্যাবলেট দেশে আসছে। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসির কর্মকর্তারা বলছেন, কুমিল্লা থেকে তামজীদ পাটোয়ারী (২৯) ছদ্মনামে ওষুধের ঘোষণা দিয়ে টাপেন্টাডল ট্যাবলেটের চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় নিজের ঠিকানায় পাঠাতো। সেই এগুলো কুরিয়ার সার্ভিস থেকে সংগ্রহ করে হাজারীবাগের নিজের ভাড়া বাসায় রাখতো। সেখান থেকে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আবারও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাঠাতো।
ঢাকার হাজারীবাগের হাজী আফছার উদ্দিন সড়কের একটি বাসা থেকে ৩ অক্টোবর ১ লাখ ২১ হাজারটি টাপেন্টাডল ট্যাবলেটসহ তামজীদ ও তার সহযোগী মনিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিএনসির কর্মকর্তারা। তাদের গ্রেপ্তারের পরই ডিএনসির কর্মকর্তারা এসব তথ্য জানতে পারেন। অভিযানে তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।
ডিএনসি বলছে, তামজীদ ডেনমার্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তার পরিকল্পনা ছিল, সেখানে একটি রেস্তোরাঁ খুলবে। এ জন্য দরকার ছিল দেড় কোটি টাকা। মাদক ব্যবসা করে তিনি দেড় কোটি টাকা আয়ও করেছে। এরই মধ্যে ভারতে সে প্রায় ৭৫ লাখ টাকা হুন্ডির মাধ্যমে পাচার করেছে।
গ্রেপ্তারের পর তামজীদ ও তার সহযোগী মনিবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তাতে বলেছে, ভারতের একজন নাগরিকের মাধ্যমে ভারত থেকে দেশে আনতো এই ট্যাবলেট। পরে ক্রেতাদের চাহিদামতো দেশের বিভিন্ন স্থানে পাঠাতো।
আসামিদের জবানবন্দির বরাত দিয়ে ডিএনসির কর্মকর্তারা জানান, ভারতের নাগরিক কথিত চিকিৎসক প্রশান্ত সাহা বিভিন্ন সময় তামজীদের রেস্তোরাঁয় আসা-যাওয়া করতো। এই সূত্র ধরেই তার সঙ্গে তামজীদের পরিচয় হয়। সে আন্তদেশীয় মাদক চক্রের সদস্য। প্রশান্ত সাহা ভারতের তেলেঙ্গানা এবং গান্ধীনগর এলাকা থেকে এটি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশে পাঠাতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)