মাঝারি ভূমিকম্পেই তছনছ হবে ঢাকার ৮৫ শতাংশ ভবন
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তীব্র কিংবা মাঝারি ভূমিকম্পে তছনছ হবে রাজধানীর ৮৫ শতাংশ ভবন। দুর্যোগের পর নগরে স্বাভাবিকতা ফিরতে সময় লাগবে বহু বছর। তাই কঠিন হলেও বিল্ডিং কোড মানার পরামর্শ বিশেষজ্ঞদের।
চারশ’ বছরের পুরোনা রাজধানীতে তৈরি হচ্ছে লাখ লাখ ভবন। এসব বাড়িঘর আর বাণিজ্যিক ভবন নির্মাণ করতে বেশ ক’বার পরিবর্তন হয়েছে বিধিমালা। ১৯৫২ সালে তৈরি করা নিয়ম বদলে গেলেও শুধু বদলায়নি ঢাকা।
এর অন্যতম কারণ নিয়ম না মেনে ভবন নির্মাণ। আর এসবের জন্য রাজউকের দুর্বল তদারকিকেই দায়ি করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকার ৮৫ শতাংশ দালানকোঠা ক্ষতিগ্রস্ত হবে। মাঝারি মাত্রার ভূমিকম্প হলে পরে যে তীব্রতা অনুভূত হবে সেই তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। গ্যাস-বিদ্যুৎ-ওয়াসার লাইন থেকে বড় ধরনের বিপদ সংঘটিত হতে পারে। নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।”
অবশ্য রাজউক বলছে ভিন্ন কথা। প্রতিষ্ঠানের দাবি, নিয়ম পরিবর্তনের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে বেহাল অবস্থা। জিপিএস বসিয়ে পুরোনো পদ্ধতির আমূল সংস্কার করতে চায় তারা।
রাজউক প্রধান প্রকৌশলী উজ্বল মল্লিক বলেন, “নতুন নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে অবকাঠামো খাত যাতে ঝুঁকিপূর্ণ না হয় সেজন্য জিপিএসের ব্যবস্থা নিতে হবে । গ্যাসের লাইন যদি চিহ্নিত করা না থাকে তবে ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতায় ভোগান্তি পেতে হবে। যেসব ইউটিলিউসগুলো আছে সেগুলো জিপিএস দিয়ে চিহ্নিত করে রাখতে হবে।”
অনুমোদিত নকশার বাইরে তৈরি ভবনগুলো এখনই ভাঙার পক্ষে মত দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইস ব্যাংকে অর্থপাচারের শঙ্কা, তথ্য আদান-প্রদানের চুক্তির তাগিদ বিশ্লেষকদের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সমস্যার সমাধান না করে বাস টার্মিনালগুলো স্থানান্তরে জনভোগান্তি বাড়বে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম্রিকার টেক্সাস রাজ্যের ডালাসে অতিবৃষ্টি ও বন্যা।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)