মাছ, গোশত, দুধের দাম স্থিতিশীল রাখতে বিশেষ পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক:
মাছ, গোশত, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে বিশেষ কর্মপরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের এ বিশেষ পদক্ষেপ সম্পর্কে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সব কর্মকর্তার সঙ্গে দপ্তরের অবস্থা ও করণীয় নিয়ে আলোচনার পরে দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের বাজারে ইলিশের সুলভ মূল্য রাখতে রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। ইলিশ পাচার রোধ ও মূল্য সহনশীল রাখতে আড়তদারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিশের সুলভ মূল্য নিশ্চিতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে মৎস্য ও গবাদি পশুর জাত রক্ষা, খামারিদের সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে। বন্যাকবলিত এলাকার খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন এনজিও, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিচালক এবং সংস্থার প্রধানদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।