মাকে হত্যার দায়ে সস্ত্রীক ছেলের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের কাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও ছেলের স্ত্রীকে মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধা মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধা।
পরদিন ভোরে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও একটি ছুরি জব্দ করে। পরে আব্দুস সামাদের ভাই আব্দুর রহিম কাজীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বড় ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এ দিকে দীর্ঘ আট বছর এ মামলা চলাকালীন ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।