মাকে কুপিয়ে রক্তাক্ত বটি হাতে পাশেই দাঁড়িয়ে ছিলো ছেলে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘মাদকের টাকা না পেয়ে’ নিজ মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী নিহত মধুমালা বেগমের (৫৫) মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক সুমনকে (৩৫) বাড়ি থেকে রক্তাক্ত বটিসহ আটক করেছে।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের ভাষ্য, সুমন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের কাছ থেকে জানা যায়, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে গত রাতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। মা টাকা দিতে অস্বীকার করলে সুমন তাকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই মারা যায় মধুমালা।
নুরুল ইসলামের চার সন্তানের মধ্যে সুমন দ্বিতীয়। স্ত্রীকে নিয়ে বাড়ির পাশে একটি খাবার হোটেল চালাতো সে।
নুরুল বলেন, খবর পেয়ে হোটেল থেকে এসে আমি দেখলাম আমার স্ত্রীর লাশ মাটিতে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত। আমার ছেলে রক্তাক্ত বটি হাতে পাশে দাঁড়িয়ে আছে।
ওসি নূরে আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহৃত বটিসহ সুমনকে আটক করে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।