মহেশখালীর সোনাদিয়ায় প্যারাবন কেটে আরও চিংড়িঘের তৈরি
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯২ শামসী সন , ০৬ জুলাই, ২০২৪ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
এবার প্রায় ১ হাজার ১০ একর প্যারাবন ধ্বংস করে ১০টির বেশি চিংড়িঘের নির্মাণ করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা।
কক্সবাজারের মহেশখালীর সংকটাপন্ন সোনাদিয়া দ্বীপে প্যারাবন নিধন থেমে নেই। প্যারাবনের গাছ কেটে চলছে চিংড়িঘেরের নির্মাণকাজ। এবার প্রায় ১ হাজার ১০ একর প্যারাবন ধ্বংস করে ১০টির বেশি চিংড়িঘের নির্মাণ করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা।
মাসের পর মাস ধরে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণের কারণে ঝুঁকির মুখে রয়েছে বঙ্গোপসাগরের মোহনার ছোট দ্বীপ সোনাদিয়া। বন ধ্বংসকারী সরকারদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও বেজা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত চার মাসে দ্বীপের প্রায় দুই হাজার একর প্যারাবন নিধন করে ৩৭টি চিংড়িঘের নির্মাণ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ শতাধিক প্রভাবশালী। এ নিয়ে গত ১৩ জুন প্রথম আলোতে ‘সংকটাপন্ন সোনাদিয়াতে গাছ কেটে আওয়ামী লীগ নেতাদের মাছ চাষ’ শীর্ষক সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনের নেতারা জানান, প্রতিবেদন প্রকাশের পর কিছুদিন চিংড়িঘের নির্মাণের কাজ বন্ধ রাখা হলেও ২০ জুন তা পুনরায় শুরু হয়।
কক্সবাজার শহর থেকে ১১ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের মোহনায় ছোট্ট দ্বীপ সোনাদিয়া। লাল কাঁকড়া, কাছিম ও বিরল পাখির কারণে এই দ্বীপ সুপরিচিত। সোনাদিয়া দ্বীপটিকে ২০০৬ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। মানে হলো, সেখানকার মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা যাবে না।
ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার জন্য সরকার নামমাত্র সেলামিতে (১ হাজার ১ টাকা) সোনাদিয়ার ৯ হাজার ৪৬৬.৯৩ একর বনভূমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) বরাদ্দ দেয়। এর মধ্যে প্যারাবন পড়েছে অন্তত ৮ হাজার একর। ২০১৭ সালের মে মাসে বেজা উপকূলীয় বন বিভাগের কাছ থেকে তা অধিগ্রহণ করে। কিন্তু এখনো তা নিয়ন্ত্রণে নিতে পারেনি বেজা। এই বিশাল এলাকা পাহারার দায়িত্বে আছেন ৫ জন নিরাপত্তাকর্মী ও আনসারের ১০ জন সদস্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)