মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জ (১৩)
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৪ জুন, ২০২৪ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া জায়েজ নেই ।
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
حَمَلَهَا وَرَاءَهُ وَجَعَلَ رِدَاءَهُ عَلَى ظَهْرِهَا وَوَجْهِهَا-
অর্থ: খায়বার বিজয়ের পর পবিত্র মদীনা শরীফ উনার দিকে প্রত্যাবর্তনের সময় মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার বাহন মুবারকে উম্মুল মুমিনীন হযরত আশিরাহ আলাইহাস সালাম উনাকে পিছনে বসিয়ে উনার স্বীয় চাদর মুবারক পিঠের উপর দিয়ে ও মুখের উপর দিয়ে উনাকে ঢেকে নেন। (মুখতাছারু ছহীহিল ইমামিল বুখারী-৩/৫৩, ফী যিলালিল কুরআন, যাদুল মায়া’দ ফী-হাদয়ি খাইরিল ইবাদ-৩/২৯১, দালায়িলুন নবুওয়্যাহ, আত্ব-ত্ববাকাতুল কুবরা)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
ইফকের ওয়াক্বিয়া’ বর্ণনা করতে গিয়ে হযরত উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা আছ-ছালিছা ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন-
فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِينَ عَرَفَنِي فَخَمَّرْتُ وَجْهِي بِجِلْبَابِي-
অর্থ: একজন ঘুমন্ত মানুষের শরীর দেখতে পেয়ে তিনি(ছফওয়ান ইবনে মুয়া’ত্ত্বাল রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু) তিনি আমার দিকে এগিয়ে এলেন। তিনি পর্দার আয়াত শরীফ আবতীর্ণের পূর্বে আমাকে দেখে ছিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আমার চাদর মুবারক দিয়ে চেহারা মুবারক ঢেকে নিলাম। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসায়ী শরীফ, মুসনাদে আহমাদ, ফয়দ্বুল ক্বদীর-৭/১৫, শুয়াবুল ঈমান-৯/২৫৪, মুসনাদে আবূ ইয়া’লা আল মূছিলী-৮/৩২৫, মুসনাদে ইসহাক ইবনে রাহবিয়াহ-২/৫১৯, মু’জামুল কাবীর লিত্ব-ত্ববারানী-২৩/৫২, মুছান্নাফু আব্দির রাযযাক আছ-ছনয়া’নী-৫/৪১২, আত্ব-তাওদ্বীহ লি-জামিয়ি’ছ ছহীহ-২১/২৭২)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَسْمَاءَ بنت أبي بكر عَلَيْهماالسَّلَامُ قَالَت كُنَّا نُغَطِّي وُجُوهَنَا مِنَ الرِّجَالِ وَكُنَّا نَمْتَشِطُ قَبْلَ ذَلِكَ فِي الإِحْرَامِ-
অর্থ: হযরত আসমা বিনতে হযরত ছিদ্দীকে আকবর আলাইহিমাস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, ইহরাম অবস্থায় আমরা পর-পুরুষ থেকে আমাদের চেহারাসমূহ ঢেকে রাখতাম এবং তার পূর্বে আমরা আমাদের চুলগুলি আঁচড়িয়ে নিতাম। (ছহীহ ইবনে খুযাইমা ৪/২০৩, আল-হিদায়াতু ফী-তাখরীজিল বিদায়া-৫/৩০৯, আল-মুস্তাদরাকু আলাছ-ছহীহাইনি লিল-হাকিম-১/৬২৪, শরহুয-যুরকানী আলাল মুয়াত্বা-২/৩৪৯, ইতহাফুল মাহারাতি বিল-ফাওয়ায়িদিল মুবতাকিরাতি মিন আত্বরাফিল আশরাতি লি-ইবনি হাজার-১৬/৮৩৫)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতা হারাম খেলে, তার তাছীর সন্তানের উপরও পড়ে
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












