মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
, ২৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯২ শামসী সন , ০৫ জুলাই, ২০২৪ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া জায়েয নেই
(পূর্বে প্রকাশিতের পর)
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ أَنَّهٗ قَالَ اَلْمَرْأَةُ كُلُّهَا عَوْرَةٌ حَتّٰى ظُفْرِهَا-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত। এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। (আদাবুন নিসা লি-আব্দিল মালিক ইবনে হাবীব -পৃ: ২১৬)
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِلْمَرْأَةِ الْمُسْلِمَةِ أَنْ يَّدْخُلَ عَلَيْهَا غُلَامٌ مُحْتَلَمٌ فَيَرَى كَفَّيْهَا! وَلَا تَكْتَحِلُ عِنْدهٗ وَلَا تَلْبِسُ عِنْدَهٗ ثَوْباً وَلَا تَخْلَعَهٗ وَلَا تُؤَاكِلُهٗ إِلَّا أَنْ يَّكُوْنَ مَمْلُوكْاً لَهَا أَوْ أَحَدًا مِّنْ ذَوِي مَحَارِمِهَا! فَإِنْ فَعَلَتْ بِصَقْتِ الْمَلاَئِكَةِ فِي وَجْهِهَا-
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কোন মুসলিম মহিলার জন্য তার প্রাপ্ত বয়স্ক গোলামের সাথে দেখা করা বৈধ নয়। যার কারণে সে তার হাতদ্বয় দেখবে। উক্ত গোলামের উপস্থিতিতে তার সামনে সুরমা দেয়া, পোশাক পরিধান করা, স্যান্ডেল খোলা, পরস্পর খাওয়া-দাওয়া করা বৈধ নয়। তবে যদি কেনা গোলাম বা রক্ত সম্পর্কীয় মাহরাম হয়, তাহলে বৈধ আছে। যদি উল্লেখিত কাজগুলি গোলামের সামনে করা হয় তাহলে ফেরেশ্তাগণ উক্ত মহিলার চেহারায় থু থু নিক্ষেপ করেন। (আদাবুন নিসা লি-আব্দিল মালিক ইবনে হাবীব -পৃ: ২১৬)
- عَنْ حَضْرَتْ أَبِي بَكِرِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ: كُلُّ شَيْءٍ مِّنَ الْمَرْأَةِ عَوْرَةٌ حَتّٰى ظُفْرِهَا
অর্থ: হযরত আবূ বকর ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত: তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। (আহকামুন নিসা লিল ইমাম আহমদ বিন হাম্বল: পৃষ্ঠা-৩৩)
عَن ْحَضْرَتْ أَبِي بَكْرٍ الْحَارِثِ بْنِ هِشَامٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِمَا قَالَ: اَلْمَرْأَةُ كُلُّهَا عَوْرَةٌ حَتّٰى ظُفْرِهَا -
অর্থ: হযরত আবূ বকর আল হারিছ ইবনে হিশাম রহমাতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত: তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। (মুছান্নাফ ইবনে আবী শাইবা-৮/৫৩, আল-মুগনী লি-ইবনে কুদামা-১/৪৩১, যাদুল মুয়াসসার ফী ইলমিত তাফসীর-৩/২৯০, শরহু ছহীহিল বুখারী লি-ইবনি বাত্বাল-২/৩৫, ইকমালুল মু’লিম বি-ফাওয়ায়িদি মুসলিম ২/২৮৬, ফাতহুল বারী লি-ইবনি রজব-২/৩৪৮, আত-তাওদ্বীহু লি-শারহি জামিয়ি’ছ ছহীহ- ৫/ ৩৩৮)
قَالَ حَضْرَتْ أَبِي بَكِرِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَحَضْرَتْ الإمام أحمد رَحْمَةُ اللهِ عَلَيْه والإمام مالك رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَغَيْرُهُمْ إَنَّ الْمَرْأَةَ كُلُّهَا عَوْرَةٌ حَتّٰى ظُفْرِهَا-
অর্থ: হযরত আবূ বকর ইবনে আব্দুর রহমান, ইমাম আহমদ, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিম এবং আরো অনেকে বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। (আল-আদিল্লাতুছ ছাওয়ারিম আলা মা ইয়াজিবু সাতরুহু মিনাল মারয়াতি ইনদান নিসায়ী ওয়াল মাহারিম-পৃ: ৪৮)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












