মহিলাদের সম্মানিত সুন্নতী লিবাস মুবারক, অলংকার ও সাজ-সজ্জা-২৪
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৬ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
পবিত্র দ্বীন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে পুরুষ-মহিলা উভয়ের জন্যই পবিত্র সুন্নতী লিবাস-পোশাকসহ মানব জীবনের সকল সমস্যার সুস্পষ্ট সমাধান দেয়া হয়েছে। অনেক আমল-ই মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় করে থাকে। উক্ত আমল সমূহের মধ্যে কিছু আমল রয়েছে মূলতঃ পবিত্র সুন্নতী নেক-আমল মুবারক। কিন্তু পবিত্র সুন্নত মুবারক পালনের নিয়তে উক্ত আমলগুলি না করার কারণে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রিদ্বামন্দি-সন্তুষ্টি থেকেও বঞ্চিত হয়। ঐ সকল আমল মুবারক উনার মধ্যে একটি হলো মহিলাদের সম্মানিত সুন্নতী লিবাস মুবারক, অলঙ্কার ও সাজ-সজ্জাসহ সংশ্লিষ্ট বিষয়সমূহ।
উক্ত বিষয়সমূহ সম্পর্কে নিম্নে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো-
পূর্বে প্রকাশিতের পর...
কৃত্রিম চুল ব্যবহার ও উল্কি করা, ভ্রু উপড়িয়ে ফেলা, রেত দ্বারা ঘষে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি হারাম
عن حَضْرَتْ حُميد ابنِ عبدِ الرحمن رَحْمَةُ اللهِ عَلَيْهِ أنه سَمعَ حَضْرَتْ معاويةَ بنَ أبي سفيانَ رضي اللهُ تَعَالٰى عَنهُما عام حجَّ وهو على المِنبرِ وتناول قُصَّةً مِنْ شَعرٍ كانت في يَدِ حَرَسِنيّ يقولُ يا أهْلَ المدينةِ اْين عُلمَاؤُكم؟ سمعتُ رسولَ الله صلَّى الله عليه وسلم ينهى عن مِثل هذه ويقول إنما هَلَكَتْ بَنو إسرائيلَ حين اتَّخَذَ هذه نِساؤُهُمْ.
অর্থ: হযরত হুমাইদ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত: তিনি বলেন, হযরত মুয়াবিয়া ইবনে আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা তিনি উনার খিলাফতকালীন সময়ে হজ্জের বৎসর মিম্বর শরীফে আরোহণ করে উনার পাহারায় নিযুক্ত একজন দেহরক্ষীর হাত থেকে একগুচ্ছ কৃত্রিম চুল হাতে নিয়ে সবাইকে সম্বোধন করে বললেন, হে পবিত্র মদীনা শরীফ উনার অধিবাসীগণ! আপনাদের আলেমগণ কোথায়? আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি যে, বনী ইসরাঈলের নারীগণ এই কৃত্রিম চুল ব্যবহারের কারণে ধ্বংস হয়েছে। নাঊযুবিল্লাহ! (আবূ দাউদ শরীফ)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ نافعٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عن حَضْرَتْ عبدِ الله بنِ عُمَرَ رضي اللهُ عَنهُ قال لعَنَ رسولُ الله صلَّى الله عليه وسلم الواصِلَةَ والمُستوصِلةَ والوَاشِمةَ والمُستَوشِمَةَ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ সকল নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন, যারা কৃত্রিম চুল তৈরী করে, যারা তা ব্যবহার করে, যারা দেহে উল্কি লাগিয়ে দেয় এবং যারা উল্কি লাগায়। নাঊযুবিল্লাহ! (বুখারী শরীফ, আবূ দাউদ শরীফ, মুখতাছারু ইমামিল বুখারী-৪/৫৪)
عن حَضْرَتْ عبدِ الله بنِ عُمَرَ رضي اللهُ تَعَالٰى عَنهُ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ لِخَلْقِ اللَّهِ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অভিশাপ ঐ নারীদের প্রতি যারা সৌন্দর্যের উদ্দেশ্যে দেহে উল্কি লাগিয়ে দেয় এবং যারা উল্কি লাগায়, ভ্রু উপড়িয়ে কপাল বড় করে, রেত দিয়ে দাঁত ঘষে সরু করে মহান আল্লাহ পাক উনার সৃষ্টিকে পরিবর্তন করে। নাঊযুবিল্লাহ! (ইবনে মাজাহ শরীফ, মুসনাদে শাশী)
ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَهُوَ حَرَام إِلَّا إِذَا نَبَتَ لِلْمَرْأَةِ لِحْيَة أَوْ شَوَارِب.
অর্থ: ভ্রু উপড়িয়ে কপাল বড় করা হারাম তবে, কোন মহিলার যদি দাড়ি গজায় বা মোছ গজায় তা উপড়িয়ে ফেলতে হবে। (আওনুল মা’বূদ-৯/২০৭)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ رضي اللهُ تَعَالٰى عَنهُ أَنَّ سَيِّدَتنَا حَضْرَت اُمّ الْمؤْمِنِيْنَ الحادية عشر عَلَيْهَا السَّلَام لَمَّا جَاءَهَا نَعْيُ أَبِي سُفْيَانَ دَعَتْ بِصُفْرَةٍ بَعْدَ الثَّالِثِ فَمَسَحَتْ بِهَا عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ: إِنِّي كُنْتُ غَنِيَّةً عَنْ هَذَا لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا.
অর্থ: হযরত যাইনাব বিনতে আবূ সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত: তিনি বলেন, যখন সিরিয়া হতে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়া আশার আলাইহাস সালাম উনার সম্মানিত আব্বাজান হযরত আবূ সুফিয়ান ইবনে হারব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিছালী শান মুবারক প্রকাশের সংবাদ জানলেন, তার তিনদিন পর তিনি হলুদ রংয়ের সুগন্ধি আনয়ন করলেন। অতঃপর তিনি তা উনার চেহারা মুবারক উনার উভয় পাশের্^ এবং উভয় বাহুতে মেখে নিলেন। অতঃপর তিনি বললেন, আমি এরূপ করা থেকে বেনিয়াজ অর্থাৎ আমি কখনো সুগন্ধি লাগাতাম না। শুধুমাত্র এই কারণে মেখেছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, যে মহিলা মহান আল্লাহ পাক ও পরকালের প্রতি পবিত্র ঈমান আনয়ন করেছেন তার পক্ষে তার সম্মানিত আহাল ব্যতিত অন্য কারো জন্য তিন দিনের বেশি শোক পালন করা জায়িয নাই। অবশ্য মহিলা তার আহালের জন্য ৪ মাস ১০ দিন শোক পালন করবে। (সুনানে সায়ী’দ ইবনে মনসূর-২/১০৮, মুখতাছারু ছহীহি ইমামিল বুখারী-৩/৪১৮, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ) (চলবে)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৮)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পুরুষ ও মহিলার নামাযের পার্থক্য
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (১)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাকদাতা ও তালাকপ্রার্থিনী উভয়ের জন্য রয়েছে অসন্তুষ্টি (৪)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৭)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












