মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৪)
মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করার সুন্নতী নিয়ম
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ রবি , ১৩৯২ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ طِيبُ الرَّجُلِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ-
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু থেকে বর্ণিত: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহিলাদের সুগন্ধি হলো যার রং উজ্জল কিন্তু গন্ধ গোপন থাকে। আর পুরুষের সুগন্ধি হলো: যার রং উজ্জল হয়না কিন্তু গন্ধ প্রকাশ পায়। (সুনানুল কুবরা লিল-বাইহাক্বী-৮/৩৪৫, শুয়া’বুল ঈমান-১০/২৩০, মাজমাউয যাওয়ায়িদ লিল-হাছামী-৫/১৫৬)
হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اُمّ الْمُؤْمِنِيْنَ سَيِّدَتنَا الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ أَنَّهَا قَالَت طيبته صلى الله عَلَيْهِ وَسلم بيَدي وَرُوِيَ أَنَّهُنَّ كُنَّ يُضَمِّخْنَ جِبَاهَهُنَّ بِالْمِسْكِ ثُمَّ يُحْرِمْنَ ثُمَّ يَعْرَقْنَ فَيَسِيلُ عَلَى وُجُوهِهِنَّ فَيَرَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا يُنْكِرُهُ-
অর্থ: হযরত উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা আছ-ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, আমি হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজ হাত মুবারক দ্বারা সুগন্ধি মেখে দিতাম। উনার থেকে আরো বর্ণিত রয়েছে যে, মহিলারা তাদের ললাটে মিশকের সুগন্ধি মাখতেন তারপর উনারা ইহরাম বেধে বের হতেন। তখন গরমের কারণে মহিলাদের ললাটের ঘাম তাদের চেহারায় গড়িয়ে পরত। তিনি তা দেখতেন কিন্তু অপছন্দ করতেন না। )উমদাতুল কারী শরহু ছহীহিল বুখারী -৯/ ১৫৩, নাখবুল আফকার-৯/১১৫, আল-মাহাল্লী বিল-আছার-৫/৭৩)
আতর বা সুগন্ধি মেখে বাহিরে চলাচলকারী মহিলারা জাহান্নামী :
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ زَانِيَةٌ-
অর্থ: হযরত আবূ মুসা আল-আশয়া’রী রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু থেকে বর্ণিত: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে মহিলা সুগন্ধি মেখে কোন সম্প্রদায়ের পাশদিয়ে অতিক্রম করে সে একজন যিনা কারীনী মহিলা। (আবূ দাউদ শরীফ )
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدُ الْإِدَامِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّحْمُ وَسَيِّدُ الشَّرَابِ فِي الدُّنْيَا وَالْآخِرَة الْمَاءُ وَسَيِّدُ الرَّيَاحِينِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ: الْفَاغِيَةُ يَعْنِي الْحِنَّاءَ -
অর্থ: দুনিয়া ও পরকালে খাদ্যের মধ্যে সাইয়্যিদ হলো গোস্ত, পাণীয় বিষয়ের মধ্যে সাইয়্যিদ হলো পাণি, ফুলের মধ্যে সাইয়্যিদ হলো মেহেদী ফুল। (শুয়াবুল ঈমান-৮/৬৯)
হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
أن امرأةً أتت حَضْرَتْ اُمّ الْمُؤْمِنِيْنَ سَيِّدَتنَا الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ فسألتها عن خِضاب الحِنَّاء فقالت لا بأسَ بهِ ولكنِّي أكرهُه كان حبيبي صلَّى الله عليه وسلم يكرَهُ ريحَه-
অর্থ: হযরত উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা আছ-ছালিছা ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, একজন মহিলা তার চুলে মেহেদী পাতা দিয়ে খিযাব দেয়ার ব্যাপারে জানতে চাইলে, তিনি বলেন, এতে কোন সমস্যা নাই। কিন্তু আমার কাছে এটা অপছন্দনীয়। কেননা, আমার যিনি প্রিয় ওজুদ পাক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এটার গন্ধকে অপছন্দ করতেন। (আবূ দাউদ শরীফ)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












