মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া জায়িয নয়
سالت ابا حنيفة عن النساء هل يرخص لهن فى حضور المساجد؟ فقال العجوز تخرج للعشاء والفجر ولا خرج لغيرهما والشابة لاتخرج فى شىء من ذالك وقال ابو يوسف والعجوز تخرج فى صلوات كلها والفتاوى اليوم على الكراهة فى كل الصلاوات لظهور الفساد.
অর্থ: মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারে ইমামে আ’যম হযরত আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনাকে সুওয়াল করা হলে তিনি বলেন, যুবতী মহিলাগণ কোন নামাযেই, তা যে কোন সময়েই হোক না কেন বের হতে পারবে না। (অর্থাৎ মসজিদে জামায়াতে উপস্থিত হতে পারবে না) আর বৃদ্ধা মহিলাগণ ফজর ও ইশার নামায ব্যতীত কোন নামাযেই উপস্থিত হতে পারবে না। হযরত ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন, বৃদ্ধা মহিলাগণ প্রত্যেক নামাযের জামায়াতে উপস্থিত হতে পারবে। (কিন্তু উলামায়ে মুতাআখ্খিরীনদের ফতওয়া হলো) বর্তমানে যুবতী হোক অথবা বৃদ্ধা উভয়ের জন্যই প্রত্যেক নামাযের জামায়াতে উপস্থিত হওয়া মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ, ফিৎনা প্রকাশ পাওয়ার কারণে। (তাতারখানিয়া ১ম খ- ৬২৮ পৃষ্ঠা, খুলাছাতুল ফতওয়া ১ম খ- ১৫৫ পৃষ্ঠা, আল বাদায়িউছ সানায়ে ১ম খ- ১৫৭ পৃষ্ঠা)
ويكره لهن حضور الجماعة يعنى الشواب منهن ولا باس للعجوز والفتاوى اليوم على كراهة حضورهن فى الصلاوات كلها.
অর্থ: “যুবতী মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া মাকরূহ্ তাহরীমী, তবে বৃদ্ধাদের কোন নিষেধ নেই। কিন্তু বর্তমানে পরবর্তী আলিমদের ফতওয়া মুতাবিক যুবতী ও বৃদ্ধা উভয়ের জন্য যে কোন নামাযের জামায়াতে উপস্থিত হওয়া মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ।” (আইনী শরহে হিদায়া ১ম খ- ৭৩৯ পৃষ্ঠা, হিদায়া মায়াদ্ দিরায়া ১ম খ- ১২৬ পৃষ্ঠা, মাবসূত লিস্সারাখসী ২য় খ- ৪১ পৃষ্ঠা, ফতহুল ক্বদীর ১ম খ- ৩১৭ পৃষ্ঠা, আলমগীরী, নিহায়া, ইনায়া, কিফাইয়া ১ম খ- ৩১৭ পৃষ্ঠা, নূরুল হিদায়া ১ম খ- ১০১ পৃষ্ঠা)
-আল্লামা সাইয়্যিদ আবূ খুবাইব
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।