মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া জায়িয নয় (পর্ব-২৬)
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মার্চ, ২০২৩ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
আর আম বা সাধারণ ফতওয়া হচ্ছে, মহিলাদের জামায়াতে নামায পড়ার জন্য মসজিদ ও ঈদগাহে যাওয়া মাকরূহ তাহরীমী। নিম্নে মহিলাদের জামায়াতের জন্য মসজিদ ও ঈদগাহে যাওয়া মাকরূহ্ তাহরীমী হওয়ার দলীলসমূহ ধারাবাহিকভাবে পেশ করা হচ্ছে-
পূর্ব প্রকাশিতের পর
عورتوه كو مسجد ميه جانا اور عيدين وغيره كى جماعت ميه شريك هونا مكروه هى اور ان حضرت صلى الله عليه وسلم كى زمانه ميه عورتوه كا سجد ميه انا اور بعد مين كمانعت هو جاتا حديث ميه موجود هى- جسكى طرف در مختار ميه اشاره كياكيا-
অর্থ: মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া মাকরূহ তাহরীমী। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময় মহিলাদের মসজিদে আসা এবং পরবর্তীতে তা নিষিদ্ধ হয়ে যাওয়া পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত। এ ব্যাপারে ‘দুররুল মুখতার’ কিতাবে ইঙ্গিত রয়েছে। (আযীযুল ফতওয়া ১ম খ- পৃষ্ঠা ২১৩, ফতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৩য় খ- পৃষ্ঠা ৪৯, মাশারিকুল আনওয়ার পৃষ্ঠা ১৩৭, ইমদাদুল আহ্কাম ১ম খ- পৃষ্ঠা ৪২৫)
عورتوه کے لئے جماعت میه شریک ھونا مکروہ تحریمی ھے یکرہ حضرھن الجماعت ولو لجمعۃ و عید ولو عجوزا لیلا-
অর্থ: (প্রাপ্তা বয়স্কা) মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া মাকরূহ্ তাহরীমী। বৃদ্ধা মহিলাদের রাত্রে হলেও জামায়াতে যাওয়া মাকরূহ্ তাহরীমী। (আহসানুল ফতওয়া ৩য় খ- পৃষ্ঠা ২৮৩, কিফায়াতুল মুফতী ৩য় খ- পৃষ্ঠা ২৪৪, বেহেস্তী জিওর ৭ম খ- পৃষ্ঠা ২৯)
الفتاوى فى زمننا على انهن لا تخرجن وان كن عجائز الى الجماعات لا فى اليل ولا فى النهار لغلبة الفتنة
অর্থ: বর্তমান যামানার ফতওয়া হলো- মহিলাদের জামায়াতের জন্য মসজিদে যাওয়া নিষিদ্ধ, যদিও বৃদ্ধা হোক না কেন। রাত্রে হোক অথবা দিনে (প্রত্যেক অবস্থায়ই) ফিৎনার আশঙ্কায় মাকরূহ্ তাহরীমী। (ফতওয়ায়ে মাহমূদিয়াহ্ ২য় খ- পৃষ্ঠা ২৩৯)
উপরোক্ত নির্ভরযোগ্য, অকাট্য বর্ণনা দ্বারা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে যে, (১) পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের বাইরে কোন কিছুই গ্রহণযোগ্য নয়। (২) প্রথম যুগে মহিলাদের মসজিদে যাওয়ার মূখ্য উদ্দেশ্য ছিল তা’লীম গ্রহণ করা। (৩) মহিলাদের ঘরে নামায পড়ায় অধিক ফযীলত। (৪) আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেন এবং উম্মুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি সেটা পূর্ণ সমর্থন ও সত্যায়িত করেন। (৫) পরবর্তীতে হানাফী মাযহাব উনার ইমাম-মুজতাহিদগণ বিনা শর্তে মহিলাদের জামায়াতের জন্য মসজিদে যাওয়া মাকরূহ্ তাহরীমী ফতওয়া দেন এবং এর উপর উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়।
কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে হক্ব মত ও হক্ব পথে কায়েম রাখেন এবং উক্ত ফতওয়া মোতাবেক আমল করে মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ মারেফত ও মুহব্বত হাছিল করার তাওফীক দান করেন। আমীন।
-আল্লামা সাইয়্যিদ আবূ সাফওয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (৩য় পর্ব)
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (২)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (২য় পর্ব)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












