মহিলাদের জন্য খাছ শরয়ী ও সুন্নতী বোরকা
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুগে এবং পরবর্তী যুগে মুসলমান মহিলারা পুরো শরীর আবৃত করার জন্য বোরকা পরিধান করতেন। গইরে মাহরাম সকল পুরুষের সামনে মহিলাদের পুরো শরীর আবৃত করা ফরয। বড় চাদর, জিলবাব, ওড়না ও নিকাব এসব দিয়েও পুরো শরীর আবৃত করার ফরয আদায় করা সম্ভব; তবে তা খুবই কষ্টকর এবং কাজকর্ম ও চলাচলের জন্য অনুপযোগী। এজন্য গৃহের বাইরে মহিলাদের ফরয সতর পুরো শরীর আবৃত করার জন্য সবচেয়ে সহজ ও মাসনূন পোশাক হলো বোরকা।
বোরকার ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষণীয় হলো, তা পুরো শরীর আবৃত করবে। ঢিলেঢালা হবে এবং দৃষ্টি আকর্ষণকারী বা প্রসিদ্ধির পোশাক হবে না। মহিলাদের জন্য যদিও সকল রঙ বৈধ। তবে ক্ষেত্রেবিশেষে কোনো কোনো রঙ পরিহার করাটাই শালীনতার ও সৌজন্যতার কারণ। স্বাভাবিক পরিবেশে কোনো মহিলা লাল, নীল ইত্যাদি রঙের বোরকা পরিধান করলে তা দৃষ্টি আকর্ষণকারী পোশাক বলে গণ্য হয়, যার কারণে বোরকার রঙ সাধারণত কালো হয়ে থাকে।
অনুরূপভাবে বোরকার কাটিং বা ডিজাইন যদি সতর (পুরো শরীর) আবৃত করতে কোনো সমস্যা সৃষ্টি না করে, তবে তা বৈধ। কিন্তু কোনো বিশেষ ডিজাইন যদি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণকারী হয়, তাহলে তা পরিহার করতে হবে। অর্থাৎ আমাদের লক্ষ্য রাখতে হবে যে, বোরকা যেনো স্বয়ং সৌন্দর্যে বা অলঙ্কারে পরিণত না হয়। কারণ মহিলাদের বোরকার আসল উদ্দেশ্য হলো মূল দেহের পোশাক, দেহে ব্যবহৃত অলঙ্কারাদি ও দেহের সৌন্দর্য ঢেকে রাখা বা আবৃত করা। এক্ষেত্রে বোরকাই যদি বিশেষরূপে দৃষ্টি আকর্ষণকারী হয় তাহলে বোরকা ব্যবহারের উদ্দেশ্য থাকলো কোথায়।
কাজেই পোশাকের মধ্যে যে আকর্ষণীয়তা রয়েছে তা পরিহার বা বর্জন করে স্বাভাবিক ও সহজ ডিজাইনের বোরকা পরিধান করতে হবে। এ রকম বোরকাই হচ্ছে শরীয়ত নির্দেশিত বোরকা।
বোরকা’ কালো রংয়ের হওয়াই উত্তম। কেননা কালো রং ব্যতীত অন্যান্য রংয়ের মধ্যে আলাদাভাবে একটা সৌন্দর্য্য ফুটে উঠে। আর বোরকা পরিধান করার মূল উদ্দেশ্য হচ্ছে- খাছভাবে ছতর ঢেকে পর্দা করা ও সৌন্দর্য্যকে চুপিয়ে রাখা, যা কালো রংয়ের বোরকার মাধ্যমে সহজেই সম্ভব।
কালো রংয়ের পোশাকের মধ্যে কোন অমঙ্গল নেই। মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যদিও কালো রংয়ের কোর্তা (জামা) মুবারক ও চাদর মুবারক কম পরিধান করেছেন, কিন্তু কালো রংয়ের জুব্বা মুবারক ও পাগড়ী মুবারক প্রায়ই পরিধান করতেন। আর কালো রংয়ের কম্বল ব্যবহার করতেন।
উল্লেখ্য, আব্বাসীয় খিলাফত আমলে কালো রংয়ের পোশাককে সরকারী পোশাক হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু পুরুষের জন্য যেমন সর্বদা কালো জামা, কালো লুঙ্গি ও কালো সেলওয়ার ব্যবহার করা সুন্নত নয়, তদ্রুপ মেয়েদেরও একই হুকুম। তবে মাঝে মধ্যে ব্যবহার করা সুন্নত উনার খিলাফ নয়।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












