মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
তিন মাস ধরে মিলছে না বেতন-ভাতা। বকেয়া এই অর্থের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের চান্দিনা বেলাশোর এলাকায় এ অবরোধ হয়। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম (এন-১) মহাসড়কের দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। দুপুর ১টা পর্যন্ত পোশাকশ্রমিকদের এই বিক্ষোভ চলে।
আন্দোলনরত একজন শ্রমিক বলেন, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ গণমাধ্যমকে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের ম্যানেজ করার চেষ্টা করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।