মহাসড়কে ৪৫ কিলোমিটার জুড়ে দুর্বৃত্তদের মরণ ফাঁদ
নিজস্ব প্রতিবেদক:
দুর্বৃত্তরা ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ৪৫ কিলোমিটার জুড়ে নাশকতাকারীরা মরণ ফাঁদ পেতেছিল। তাদের মরণ ফাঁদের কবলে পড়ে ১০টি গাড়ির চাকা বিষ্ফোরণ ঘটে বিকল হয়ে পড়েছে। একটি গাড়ি আগুন ধরেছে। মহাসড়কে ৪৫ কিলো মিটার তল্লাশি চালিয়ে পুঁতে রাখ প্রায় এক বস্তা স্টীলের তারকা আকৃতির ধারালো লোহার টুকরো উদ্ধার করেছে। সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত জুমুয়াবার গভীররাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রাম মুখী অংশের নয়দুয়ার, নিজামপুর, ফকিরহাট, মীরসরাই ও সিতাকুন্ড এলাকায় পরপর কয়েকটি গাড়ির চাকা বিকট শব্দ হয়ে বিকল হয়ে যায় গাড়ির চাকা পাংচার হয়ে যায়। কি কারনে চাকা পাংচার হয়েছে তা নিশ্চিত করতে গাড়ির হেলপার ও সুপারবাইজর ও চালক নিচে নেমে দেখে গাড়ির চাকার নিচে পুতে রাখা তারকা আকারের লোহার অত্যাধুনিক পাত আটকে আছে।
সীতাকুন্ড মডেল থানার ওসি জানান, পরপর ১০টির বেশী গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ার খবর শুনে তারা ছুটে যান মহাসড়কে। এরপর ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার রাস্তায় তল্লাশি করে রাস্তায় পুতে রাখা ওই সব লোহার ধারালো টুকরো উদ্ধার করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।