মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত মহাসম্মানিত ১২ খলীফা আলাইহিমুস সালাম (১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيْبًا
অর্থ: “আর আমি তাদের মাঝে ১২ জন মহাসম্মানিত নক্বীব অর্থাৎ মহাসম্মানিত খলীফা প্রেরণ করেছি। ” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা মায়িদা শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১২)
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বিশ্বখ্যাত মুফাসসির আল্লামা হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত ও সর্বজনমান্য তাফসীরগ্রন্থ ‘তাফসীরে ইবনে কাছীর শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন-
عَنْ حَضْرَتْ مَسْرُوْقٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ كُنَّا جُلُوْسًا عِنْدَ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللهُ تَعَالـٰی عَنْهُ وَهُوَ يُقْرِئُنَا الْقُرْاٰنَ فَقَالَ لَهٗ رَجُلٌ يَا حَضْرَتْ اَبَا عَبْدِ الرَّحْمٰنِ رَضِىَ اللهُ تَعَالـٰی عَنْهُ هَلْ سَأَلْتُمْ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمْ يَـمْلِكُ هٰذِهِ الْأُمَّةَ مِنْ خَلِيْفَةٍ فَقَالَ حَضْرَتْ عَبْدُ اللهِ رَضِىَ اللهُ تَعَالـٰی عَنْهُ مَا سَاَلَنِىْ عَنْهَا اَحَدٌ مُنْذُ قَدِمْتُ الْعِرَاقَ قَبْلَكَ ثُـمَّ قَالَ نَعَمْ وَلَقَدْ سَأَلْنَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اثْنَا عَشَرَ كَعِدَّةِ نُقَبَاءِ بَنِيْ اِسْرَائِيْلَ
অর্থ: “বিশিষ্ট তাবিয়ী হযরত মাসরূক্ব রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার তা’লীমী মজলিস মুবারক-এ বসা ছিলাম। আর তিনি আমাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করে শুনাচ্ছিলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত শিক্ষা দিচ্ছিলেন। (যখন তিনি উপরোক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত মুবারক করলেন) তখন এক ব্যক্তি উনাকে বললেন, হে আবূ আব্দুর রহমান হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু! আপনারা কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এ বিষয়ে সুওয়াল করেছিলেন যে, এই উম্মত উনাদের মাঝে কতজন মহাসম্মানিত খলীফা আলাইহিমুস সালাম উনারা সম্মানিত খিলাফত মুবারক পরিচালনা করবেন? জবাবে হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, আমি ইরাকে তাশরীফ মুবারক নেয়ার পর আপনার আগে ইতঃপূর্বে আমাকে আর কেউ এ বিষয়ে সুওয়াল করেনি। অতঃপর তিনি বললেন, হ্যাঁ; অবশ্যই আমরা এ বিষয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সুওয়াল করেছিলাম। তিনি ইরশাদ মুবারক করেছেন, বনী ইসরাইলের ১২ জন মহাসম্মানিত নাক্বীব উনাদের ন্যায় এই উম্মত উনাদের মাঝে ১২ জন মহাসম্মানিত খলীফা আলাইহিমুস সালাম উনারা সম্মানিত খিলাফত আলা মিনাহাজিন নুবুওওয়াহ মুবারক পরিচালনা করবেন। ” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ ৬/৩২১, বাযযার, হাকিম ৪/৫৪৬, মুসনাদে আবী ইয়া’লা ৮/৪৪৪, মাজমাউয যাওয়াইদ ৫/২২৮, জামিউল আহাদীছ ২৪/২৪৮, জাম‘উল জাওয়ামি’, গয়াতুল মাক্বছাদ, আছ ছওয়াইকুল মুহরিক্বাহ্ ১/৫৪, ফাতহুল বারী ১৩/২১২, তুহ্ফাতুল আহওয়ায ৫/৬, তারীখুল খুলাফা ৮ নং পৃষ্ঠা, ইবনে কাছীর ২/৫৩, মুখতাছারে তাফসীরে ইবনে কাছীর ১/৪৯৫ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।